চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের মাঝামাঝি স্থানে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রেললাইনে ফাটলটি দেখতে পান।
রেলওয়ে বিভাগ বলছে, অতিরিক্ত ঠান্ডা ও লোডের কারণে লোহার পাতি চিড়ে গেছে। যাকে ‘ক্র্যাক’ বলা হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান রেল লাইনের ফাটলের ঘটনা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন লাইনে ফাটল দেখে দুটি লোকাল ট্রেন থামিয়ে দেয়। পরে দুর্ঘটনা এড়াতে ১০ কিলোমিটার বেগে (ধীর গতি) ট্রেন চলাচল করছে।
এটা নাশকতার ঘটনা নয় জানিয়ে তিনি বলেন, ‘অতিরিক্ত লোডের কারণে লোহার পাতি চিড়ে গেছে। এটাকে ক্র্যাক বলা হয়। মেরামতের কাজ চলছে। দ্রুতই স্বাভাবিক নিয়মে ট্রেন চলাচল শুরু করবে।’
সরেজমিনে দেখা যায়, উথলী-দর্শনা রেলপথের উথলী তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের মাঝামাঝি স্থানে রেললাইনে ফাটল দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি বিষয়টি রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান। পরে আনসার সদস্যরা রেললাইনের ওপর লাল পতাকা টাঙিয়ে দর্শনা অভিমুখী একটি মালগাড়ি, খুলনা অভিমুখী ডাউন মহানন্দ মেইল এবং পার্বতীপুর অভিমুখী আপ রকেট মেইলকে ধীর গতিতে ঘটনাস্থল অতিক্রম করান।
স্থানীয়দের ধারণা, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন উথলী রেলস্টেশন অতিক্রম করার পর বা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটেছে।
উথলী রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আবু সাঈদ বলেন, ‘রেললাইন মেরামতের কাজ শুরু হয়েছে। অতিরিক্ত ঠান্ডার কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চিকিৎসকসহ জনবল এবং প্রয়োজনীয় যন্ত্র ও সরঞ্জামসংকটে খুঁড়িয়ে চলছে। ৮৪ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন অর্ধেক।
২ ঘণ্টা আগে
পাবনার ফরিদপুর উপজেলার বৃলাহিড়ীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি একতলা ভবনের নিচের মাটি সরে যাওয়ায় যেকোন মূহূর্তে পুকুরে ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। কয়েক বছর ধরে ভবনটির নিচের মাটি সরে যেতে থাকলেও এখন পর্যন্ত সংস্কার, অপসারণ কিংবা বিকল্প শ্রেণিকক্ষের ব্যবস্থা করা হয়নি। ঝুঁকিপূর্ণ ওই ভবনেই বিদ্যালয়ের
২ ঘণ্টা আগে
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর অপারেশনের জন্য রাখা টাকা ও মূল্যবান সামগ্রী চুরি করে পালানোর সময় এক নারীকে হাতেনাতে আটক করেছেন আনসার সদস্যরা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হলে আদালত ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন...
৪ ঘণ্টা আগে
সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার মধ্যরাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগে