চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় হিট স্ট্রোকে জাকির হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ধানের খেতে সেচ দিতে গিয়ে হিট স্ট্রোক আক্রান্ত হন তিনি। এরপর তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাকির হোসেন (৩৩) দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের আমির হোসেন ছেলে। এছাড়া তিনি ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন।
নিহত জাকির হোসেনের প্রতিবেশী আকবর আলী বলেন, সকালে ধানের খেতে সেচ দিতে যায় জাকির হোসেন। ঘণ্টাখানেক মাঠে থাকার পর খবর পাওয়া যায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পরে মাঠের অন্য কৃষকেরা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হেলেনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘জাকির হোসেন নামে এক রোগীকে স্ট্রোকজনিত কারণে হাসপাতালে নিয়ে এসেছিলেন স্বজনেরা। কিন্তু হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। অতিরিক্ত গরমে তিনি স্ট্রোক করেছিলেন।’
উল্লেখ্য, চুয়াডাঙ্গা টানা চারদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। আজ শনিবার বিকেল তিনটায় চুয়াডাঙ্গায় ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আরও পড়ৃন:

পটুয়াখালীর দুমকীতে ট্রাকচাপায় হারুন অল রশিদ খান (৭০) নামের এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
মানববন্ধনকারীরা বলেন, ১৫-২০ বছর আমরা জিপিতে শ্রম দিয়েছি। এরপর যখন আমাদের বয়স চল্লিশের বেশি, তখন আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। এই বয়সে অন্য কোথাও চাকরিতে যোগদানের সুযোগও কম থাকে। জিপি আমাদের ন্যায্য পাওনাও মেটায়নি। আমাদের দাবি ৫ শতাংশ বিলম্ব জরিমানা পাওনা বুঝিয়ে দেওয়া হোক।
১০ মিনিট আগে
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজে থেকে ১২ লাখ ৬০ হাজার টাকার সিগারেট জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সোয়া ১০টা দিকে মোহাম্মদ আরাফাত ও মোহাম্মদ রায়হান নামের ওই দুই যাত্রী চট্টগ্রামে আসেন।
১ ঘণ্টা আগে
ঢাকার সাভারে পৌর বিএনপির ওয়ার্ড কমিটির কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা করে ভাঙচুরের চেষ্টা ও গুলি করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে পৌর এলাকার রাজাশন মহল্লার ঢালাই মোড়ে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
১ ঘণ্টা আগে