Ajker Patrika

খুলনায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
উদ্ধার হওয়া পিস্তল ও গুলি। ছবি: সংগৃহীত

খুলনার দৌলতপুরে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

আজ সোমবার এসআরবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল গতকাল দিবাগত রাত ২টার দিকে খুলনার দৌলতপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা রোডসংলগ্ন কেডিএ মাঠ এলাকায় অভিযান চালায়।

এ সময় অজ্ঞাতনামা মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীরা এসআরবি সদস্যদের ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে এসআরবি সদস্যরা সন্দেহভাজনদের লক্ষ্য করে তিন রাউন্ড শটগানের গুলি ছোড়েন। এতে মাদক কারবারি ও সন্দেহভাজন ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এসআরবি আরও জানায়, উদ্ধার করা পিস্তল ও গুলি বিধিমোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত