
কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত বিত্তিপাড়া বাজারে ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির উদ্যোগে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। ঝাউদিয়াসহ আশপাশের ছয় ইউনিয়নের হাজারো মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়।
এদিকে কয়েক ঘণ্টার অবরোধের ফলে কুষ্টিয়ার সঙ্গে যশোর-খুলনার যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। তাতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রশাসনের আশ্বাসে সোয়া তিন ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা।
খুলনাগামী গড়াই বাসের চালক নাসির উদ্দিন বলেন, দীর্ঘ সময় ধরে বিক্ষোভ চলায় সড়কে আটকে থেকে ভোগান্তি পোহাতে হয়েছে।
বিক্ষোভকারীরা জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ায় স্থানান্তর নিয়ে সরকারি প্রজ্ঞাপন জারির পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অবিলম্বে ঝাউদিয়া থানা উদ্বোধন করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেয় তারা।

ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্য শাহরিয়া ইমন রুবেল বলেন, ছয়টি ইউনিয়নের প্রাণকেন্দ্র ঝাউদিয়া। এখানে দীর্ঘদিন ধরে থানা না থাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই, এমনকি হত্যার ঘটনাও ঘটছে। ঝাউদিয়া থানা স্থাপনের সব বিষয় নির্ধারণ হওয়ার পরও পুলিশ সুপার দিনের পর দিন বিষয়টি ঝুলিয়ে রেখেছেন। আজকের আন্দোলনের দায় তাঁকে নিতে হবে।
ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হায়াত আলী বিশ্বাস বলেন, ‘ঝাউদিয়া থানা বাস্তবায়নের সব কার্যক্রম সমাপ্ত হলেও থানা উদ্বোধনে গড়িমসি করা হচ্ছে। তাই আজ আমরা ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।’

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘থানা স্থানান্তরের জন্য বেশ কিছু প্রক্রিয়া আছে। অবকাঠামো নির্মাণের ব্যাপার আছে। সেগুলো সময়সাপেক্ষ কাজ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা হয়েছে। অবরোধ তুলে নিয়েছে তারা।’

সাবেক এএসপি জিয়াউর রহমানের স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতার বিরুদ্ধে ৬৭ লাখ ৫৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা নিজ ভোগদখলে রাখা এবং ২০ লাখ ৫১ হাজার টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনের অপরাধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে গত বছরের ১ ডিসেম্বর মামলা দায়ের করা হয়।
৩ মিনিট আগে
২০১৮ সালের ৬ জুন পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্ট কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তারের সময় আসিফ আকবরের অফিস কক্ষ থেকে চার বোতল বিদেশি (টাকিলা) মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়।
৯ মিনিট আগে
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভায় কাজের পাশাপাশি রাজু একসময় মাদক কারবারে জড়িত ছিলেন। তবে দুই ছেলের (১০ ও ৫ বছর) ভবিষ্যতের কথা ভেবে সম্প্রতি ওই পথ থেকে সরে দাঁড়ান। এর পর থেকে স্থানীয় একটি চক্র তাঁকে পুনরায় মাদক বিক্রিতে বাধ্য করার চেষ্টা করে।
২০ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ মে দিন ধার্য করা হয়েছে।
১ ঘণ্টা আগে