খুলনায় দিঘলিয়ায় যুবলীগ কর্মী মইনুল হত্যা মামলার আসামি মো. শাহ জালাল শান্ত হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার রাতে ঢাকার ভাটারা থানার বসুন্ধরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার তাঁকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক আনাম বান্না এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৬ মার্চ বিকেলে যুবলীগ কর্মী মাইনুল ইসলামকে আল আমিন ফোন করে দিঘলিয়ার সেনহাটি আদর্শ পল্লিতে ডেকে নেন। মইনুল সেখানের মনিরের বাড়ির সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা চাইনিজ কুড়াল, রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন মইনুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত মইনুলের বাবা বাদী হয়ে দিঘলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সংবাদ পেয়ে র্যাব-৬ খুলনার একটি দল আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার মইনুল হত্যা মামলার আসামি শান্ত হোসেন ঢাকার ভাটারা থানা বসুন্ধরা এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাঁকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।

নারায়ণগঞ্জ নগরীর হাজীগঞ্জে স্থাপিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
৯ মিনিট আগে
রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানা পুলিশ।
২৫ মিনিট আগে
রাজধানীর সবুজবাগে পূর্বশত্রুতার জেরে পলাশ (৩৬) নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সবুজবাগের রাজারবাগ পানির পাম্পসংলগ্ন গলিতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে তিন সপ্তাহে তৃতীয় দফায় ধস দেখা দিয়েছে। সোমবার রাতে কাঁচকোল এলাকায় নতুন করে ৩০ মিটার অংশ ধসে পড়ে। পাউবো জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে কাজ শুরু করেছে; এদিকে ব্রহ্মপুত্রের পানি সতর্কসীমার দিকে বাড়ছে।
১ ঘণ্টা আগে