Ajker Patrika

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু

প্রতিনিধি, কুষ্টিয়া
আপডেট : ১৬ জুলাই ২০২১, ১১: ২৯
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় করোনা হাসপাতালে ১০ জন মারা গেছেন। তাঁদের মধ্যে ৭ জন করোনা আক্রান্ত হয়ে ও ৩ জন উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তাঁদের মৃত্যু হয়। 

জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৩৫টি নমুনায় ২০৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ২৭ দশমিক ৬১ শতাংশ। তাঁদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ২১৯ জন ও উপসর্গ নিয়ে ৬১ জন কুষ্টিয়ায় করোনা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

গত সাত দিনে কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৭৯০ জন এবং মারা গেছেন ৭৭ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮৭ জন।

এদিকে, লকডাউন শিথিল হওয়ায় শহরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে। কিন্তু শহর ও গ্রামের অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত