
যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী তাঁর নির্বাচিত এলাকার জনসাধারণের জন্য সাক্ষাতের সময় বেঁধে দিয়েছেন। এ–সংক্রান্ত একটি নোটিশ তাঁর বাড়ির প্রধান ফটকে সাঁটিয়ে দেওয়া হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, এমপি এস এম ইয়াকুব আলীর সঙ্গে তাঁর বাসভবনে সর্বসাধারণের সাক্ষাতের সময়সূচি প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। নির্ধারিত সময়ের বাইরে কাউকে সাক্ষাতে নিরুৎসাহিত করা হয়েছে। অনুরোধক্রমে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী তাপস মণ্ডল ও প্রটোকল অফিসার শহিদুল ইসলামের নাম ও মোবাইল নম্বর দেওয়া হয়েছে।
এদিকে সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাতের সময়সূচির নোটিশটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের অনেকে ফেসবুক পেজে বিরূপ মন্তব্য করেছেন। অনেকে এটাকে চিকিৎসকের সাইনবোর্ডের সঙ্গে তুলনা করেছেন।
টিটোন বিশ্বাস নামে একজন নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘মাননীয় মহোদয় আপনার প্রথম সাক্ষাৎকার ফি কত এবং দ্বিতীয় সাক্ষাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে কি না? আর আপনার সাক্ষাতের রেট কত—যদি একটু অনুগ্রহ করে জানাতেন, তাহলে আমরা মনিরামপুরের জনগণ অনেক উপকৃত হতাম।’
বি এম হাফিজুর রহমান লিখেছেন, ‘নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাতের সময়সূচি প্রকাশ করা রীতিমতো দুঃখজনক ঘটনা। আমরা আশাহত।’
মামুন আরিয়ুন লিখেছেন, ‘একজন জনপ্রতিনিধির সাক্ষাতের জন্য যদি সময় নির্ধারণ করে দেয়, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।’
এ বিষয়ে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু আজকের পত্রিকাকে বলেন, ‘কখনো কোনো জনপ্রতিনিধি জনসাধারণের সঙ্গে দেখা করার জন্য সময় বেঁধে দিয়ে সাইনবোর্ড ঝুলিয়েছেন, এমনটি দেখিনি। এটা ডাক্তার বা উকিলদের ক্ষেত্রে হতে পারে। কোনো অরাজনৈতিক লোক যখন জনপ্রতিনিধি হন, তখন জনগণ কাঙ্ক্ষিত সেবা পান না। সে ক্ষেত্রে জনগণকে এভাবে বঞ্চিত করা হয়।’
এ বিষয়ে মনিরামপুর আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী আজকের পত্রিকাকে বলেন, ‘অনেকে ভোরবেলায় আমার সঙ্গে দেখা করতে আসেন। আমি যখন বেলা ১০টায় সাক্ষাৎ দিই, তখন তারা বলে ৪-৫ ঘণ্টা ধরে আপনার অপেক্ষায় আছি। আমি রাত ২টার সময় বাসায় ঢুকে ঠান্ডা খাবার খাই। এরপর আবার ভোর ৫টায় তো সাক্ষাৎ দেওয়া সম্ভব হয় না।’
এমপি বলেন, ‘আমার তো জীবন। আমাকে তো পারতে হবে। আমি যদি মারা যাই তাহলে কেমনে হবে।’
তিনি বলেন, ‘আমার তো সরকারি কাজ আছে। পরিবার, ব্যবসা-বাণিজ্য আছে। এরপরেও একজন এমপি জনসাধারণকে ৪ ঘণ্টা সময় দেওয়া অনেক ব্যাপার। এখানে লেখা হয়েছে নিরুৎসাহিত করা হয়েছে। তার মানে এই না যে দেখা করা যাবে না। আসলে ভালো কাজ করার সুযোগ নেই।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে