
খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রবর্তনের সম্পাদক ও প্রকাশক মোস্তফা সরোয়ার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মো. তরিকুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার বিমল সাহা।
এ ছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন দিনকালের খুলনা ব্যুরোপ্রধান সোহরাব হোসেন, দৈনিক পূর্বাঞ্চলের ফটোসাংবাদিক মো. জাহিদুল ইসলাম ও আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী শামিম আহমেদ। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল২৪-এর খুলনা ব্যুরোপ্রধান মো. বেল্লাল হোসেন সজল।
পাঠাগার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছেন কালবেলার খুলনা ব্যুরোপ্রধান বশির হোসেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিলন।
এ ছাড়া নির্বাহী সদস্যরা হলেন খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, সাব-এডিটর মো. আনিস উদ্দিন, খবরের কাগজের ব্যুরোপ্রধান মাকসুদুর রহমান মাকসুদ, পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার সোহেল মাহমুদ, দৈনিক প্রবর্তনের জিয়াউস সাদাত ও বাংলাবাজার পত্রিকার ব্যুরোপ্রধান মহেন্দ্রনাথ সেন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ক্লাবের আলহাজ লিয়াকত আলী মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন উপপরিচালক (স্থানীয় সরকার) মো. আরিফুল ইসলাম, সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব এবং আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মেহেদী হাসান।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
১ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
২ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
২ ঘণ্টা আগে