
ঢাকায় জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক চিকিৎসক ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের তদারকির দায়িত্ব জেলা প্রশাসকদের (ডিসি) ওপর অর্পণের ঘোষণা আমলাতন্ত্রের পূর্বনির্ধারিত দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্র বলে দাবি করেছেন বিএমএ খুলনা জেলা সভাপতি ডা. শেখ বাহারুল আলম।
আজ বুধবার নগরীর সাতরাস্তা মোড়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ডা. শেখ বাহারুল আলম বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীকে একটি কুচক্রী মহল ভুল বুঝিয়ে তৃণমূলে প্রশাসনিক ক্যাডার ও চিকিৎসকদের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, চিকিৎসকদের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র করা হলে চিকিৎসকেরা তা মেনে নেবে না এবং যে কোনো মূল্যে তা প্রতিহত করবে।’
দ্রুত সময়ের মধ্যে এ ঘোষণা প্রত্যাহার না করা হলে চিকিৎসকেরা তীব্র আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রয়োজনে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগে দাবির হুমকি দেন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে ৮ দফা দাবি তুলে ধরা হয়। এগুলোর মধ্যে আছে-
* রোগীদের উপযুক্ত চিকিৎসার স্বার্থে স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে প্রয়োজনীয় জনবল, অবকাঠামো, যন্ত্রপাতি ও ওষুধপত্রের সংকট নিরসন করা। কৃত্য-পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও আন্তঃক্যাডার বৈষম্য রোধ করা
* চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্যপ্রতিষ্ঠান সুরক্ষা আইন প্রণয়ন
* চিকিৎসা দিতে গিয়ে কোনো মৃত্যু ঘটলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা রাষ্ট্রের কাছে দায়মুক্তি ভোগ করা যে আইন আছে, তার যথাযথভাবে বাস্তবায়ন
* বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজনে উচ্চশিক্ষা সহজ ও সুগম করা
* পোস্ট গ্র্যাজুয়েশন ট্রেইনি চিকিৎসকদের হাসপাতাল অভ্যন্তরে আবাসনের ব্যবস্থা করা
* ইন্টার্ন চিকিৎসকদের আবাসন ব্যবস্থা সম্প্রসারণ ও অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি করা
বিএমএর খুলনা জেলা সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ, সহসভাপতি ডা. মঞ্জুর মোর্শেদ, ডা. শাসছুল হাসান মাসুম ও ডা. মোল্লা আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৪ মিনিট আগে
চট্টগ্রামে সরকারি গম অবৈধভাবে মজুতের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গুদামে মজুত করা ১২০ টন সরকারি গম জব্দ করা হয়েছে।
৬ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী কয়েকটি সড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এ সময় গাড়ি ডাম্পিং বন্ধ ও নির্ধারিত সড়কে চলাচলের অনুমতিসহ বিভিন্ন দাবি জানান তাঁরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সন্তানদের বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন তাদের মা। আজ রোববার সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে