নড়াইলের লোহাগড়া উপজেলার চরশামুকখোলা গ্রামে সৎদাদির বিরুদ্ধে শাহাদাত হোসেন নামের চার বছরের শিশু হত্যার অভিযোগ পাওয়া গেছে। শাহাদাতকে খুনের পর লাশ মাটিচাপা দেওয়া হয়। খবর পেয়ে গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশ গিয়ে ওই শিশুর লাশ উদ্ধার করে।
শাহাদাত উপজেলার চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্লার বর্তমান স্ত্রীর আগের ঘরের সন্তান। ইব্রাহিমের প্রথম স্ত্রী চলে যাওয়ার পর তিনি শাহাদাতসহ তার মাকে বিয়ে করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির সৎদাদি রাবেয়া বেগমকে (৬০) পুলিশ আটক করেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। শিশুটির স্বজন ও এলাকাবাসীর বরাত দিয়ে তিনি বলেন, গতকাল বুধবার (১২ মার্চ) সকালে শাহাদাতের দাদি রাবেয়া বেগমের ২০ হাজার টাকা হারানো যায়। এ নিয়ে তার মায়ের সঙ্গে ঝগড়া হয় এবং শাহাদাতকে বকাঝকা করা হয়। বিকেলে শাহাদাত বাড়ি থেকে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে গ্রামের মসজিদে সন্ধ্যায় তার সন্ধান চাওয়া হয়।
ওসি আশিকুর রহমান আরও বলেন, মাইকে ঘোষণা শুনে ওই গ্রামের এক ব্যক্তি জানান, বাড়ির পাশের পুকুরপাড়ে শাহাদাত ও তার দাদিকে তিনি দেখেছেন। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা পুকুরপাড়ে গিয়ে মাটিতে পুঁতে রাখা শাহাদাতের লাশ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির দাদি রাবেয়া বেগমকে আটক করে পুলিশ।
লোহাগড়া থানার ওসি বলেন, ময়নাতদন্তের জন্য শিশু শাহাদাতের লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীর উত্তরায় বাসা ভাড়া নিয়ে চীনা নাগরিকেরা তৈরি করতেন শরীর থেকে মন আলাদা করার মতো ভয়ানক নেশাজাতীয় কৃত্রিম মাদক ‘কেটামিন’। আর এসব মাদক সাউন্ড বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে চোরাচালান করা হতো শ্রীলঙ্কার কলম্বো ও চীনে। এ ঘটনায় তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলায় চলছে চাঁদাবাজির মচ্ছব। ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির আগে যেখানে কেবল একটি পাহাড়ি সশস্ত্র গ্রুপকে চাঁদা দিতে হতো, সেখানে বর্তমানে অন্তত পাঁচটি গোষ্ঠী এই প্রক্রিয়ায় যুক্ত। মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক ভিত্তিতে আদায় করা এই চাঁদা...
৬ ঘণ্টা আগে
‘এক্স-রে ফিল্ম না থাকার কারণে এক্স-রে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ’—এমন লেখা সেঁটে দেওয়া হয়েছে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এক্স-রে কক্ষের সামনে। কক্ষটি তালাবদ্ধ। রোগীরা জানিয়েছেন, এক বছরের বেশি সময় ধরে হাসপাতালের এক্স-রে কক্ষটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। সেখানে এক্স-রে করা হচ্ছে না।
৭ ঘণ্টা আগে
‘ও বেটা, একবার ডাকো বেটা। ওরে আমার মানিক বেটা, ওরে আমার কাইলি বেটা, আমাকে দেখপি (দেখবে) কেরে বেটা’ বলে বিলাপ করে কাঁদছিলেন ট্রাকচাপায় নিহত দিনমজুর বাবুল আলীর মা। তাঁর সেই কান্না শুনে আশপাশের মানুষের চোখ ভিজে যায়। গত মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া (নগরকয়া)...
৭ ঘণ্টা আগে