ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা বেনাপোল-পেট্রাপোল বন্দর পরিদর্শন করেছেন। ভারত-বাংলাদেশ সড়ক ও রেলপথে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য এবং পাসপোর্টধারী যাত্রী সেবা উন্নয়নে তিনি পরিদর্শন করেন। বাংলাদেশে রাষ্ট্রদূত হিসাবে যোগদানের পর এটি তাঁর প্রথম বেনাপোল বন্দর সফর।
পদ্মা সেতুর সঙ্গে বেনাপোল বন্দরকে যুক্ত করতে সড়ক পথে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বেনাপোল বন্দর পরিদর্শনে তিনি। ব্যবসায়ীরা মনে করছেন, এমন সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে।
আজ বৃহস্পতিবার দুপুরে হাইকমিশনার তাঁর সফর সঙ্গী নিয়ে বেনাপোল বন্দর পৌঁছালে বন্দর, কাস্টমস ও বাণিজ্যিক সংগঠনের কর্মকর্তারা তাঁকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় সীমান্তে বিভিন্ন প্রশাসনিক সংস্থার নিরাপত্তা জোরদার করা হয়।
বেলা ১২টার দিকে ভারতীয় হাইকমিশনার বেনাপোল বন্দরে এসে পৌঁছালে বন্দরের চেয়ারম্যান আলমগীর হোসেন ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। প্রথমে তিনি বেনাপোল বন্দর অডিটোরিয়ামে বন্দর ব্যবহারকারী বাণিজ্যিক সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। পরে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে চলমান বাণিজ্য ও পাসপোর্টধারী যাত্রী সুবিধা-অসুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। বিকেলে তিনি বেনাপোল বন্দর ত্যাগ করেন।
এ সময় উপ-হাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর, বন্দরের জয়েন্ট সেক্রেটারি সরোয়ার হোসেন, বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল, বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়াত হোসেন, ডেপুটি কমিশনার তানভীর আহমেদ, ডেপুটি পরিচালক মনিরুল ইসলাম, সহকারী পরিচালক মাহমুদুল হাসান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া, ভারত বাংলাদেশ চেম্বারের বেনাপোল সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

রাজেনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামে। গত ১৫ এপ্রিল রামেক হাসপাতালে মৃত সন্তানের জন্ম দেন রাজেনা। তখন অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাঁর। এতে তাঁর কিডনির কার্যক্ষমতা একেবারেই কমে যায়।
৮ মিনিট আগে
চলতি বছরের প্রথম চার মাসে ১ হাজার ২৮ জন নারী ও মেয়ে শিশু যৌন সহিংসতাসহ বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে মেয়ে শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৪৭৯টি। ২০২৫ সালে অন্তত ৪৭৬ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে, ১৫৩ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছে...
১৬ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে ছাগলের দাঁত তুলে কোরবানির উপযোগী বানানোর অভিযোগ উঠেছে। মানুষের ডেন্টাল চেম্বারে ছাগলের দাঁত তোলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তা একে শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জ শহরে পূর্ববিরোধের জেরে আলমগীর মণ্ডল (৩৫) নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর ও দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে