চুয়াডাঙ্গায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রাবেয়া খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রাবেয়া খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।
এদিকে সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৬ জন।
ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় নিহত রাবেয়া খাতুনের ছেলে মো. কানন বলেন, ‘শনিবার মা ডায়রিয়া আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পরেন। পরে দুপুরে মাকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেই। পরে চিকিৎসক মাকে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।
ডায়রিয়া ওয়ার্ডের চিকিৎসাধীন অন্য এক রোগীর স্বজনেরা বলেন, শয্যা না পেয়ে মেঝেতে বিছানা পেতে ওই নারী চিকিৎসা নিচ্ছিলেন। তিনি গুরুত্ব অসুস্থ ছিলেন। রাত চিকিৎসাধীন অবস্থায় তাঁর কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা চিকিৎসককে ডেকে আনেন। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লিওন বলেন, ‘ওই নারী গুরুতর অসুস্থ অবস্থায় ডায়রিয়া ওয়ার্ডে পাই। তিনি ডায়রিয়াসহ হার্ট ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন।’
এদিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টা পর্যন্ত ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি ছিল ২১ জন রোগী। এ ছাড়া ওই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে নারী-পুরুষ ও শিশুসহ চিকিৎসা নিয়েছেন আরও দুই শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী। হাসপাতালের নির্ধারিত ডায়রিয়ার ওয়ার্ডে রোগীর স্থান সংকুলান না হওয়ায় বাধ্য হয়ে অনেককেই বারান্দা কিংবা করিডরের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের।
চিকিৎসকেরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণেই ডায়রিয়া রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে