বাগেরহাটের কচুয়ায় আধিপত্য বিস্তারের জেরে মো. মোজাহার মোল্লা (৫৫) নামের এক কৃষককে প্রতিপক্ষ কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় হামলাকারীরা মোজাহারের বৃদ্ধ মা মোমেনা বেগমসহ সাতজনকে কুপিয়ে আহত করেন। মোজাহার মোল্লা আলিপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হাফিজুর রহমান মোল্লার চাচাতো ভাই। তিনি গজালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
আহতরা হলেন নিহত মো. মোজাহার মোল্লার মা মোমেনা বেগম (৬৫), চাচাতো বোন রিক্তা বেগম (৩৫), মুক্তা বেগম (৪০), চাচাতো ভাই মতিয়ার রহমান (৪৩), ইউনুস মোল্লা (২৮), চাচাতো ভাইয়ের বউ শাহিদা বেগম (৪০), মরিয়ম বেগম (৩৫), ভাইপো লিটু (২৭) ও রাব্বি (১৮)। আহতরা বাগেরহাট জেলা হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা বলছেন, আলিপুর গ্রামের প্রভাবশালী রাসেল শেখ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান মোল্লার আধিপত্য বিস্তারের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এর আগে এই হামলাকারীরাই হাফিজুর রহমান মোল্লাকে মারধর করেছিল।
আজ শনিবার দুপুর ১২টার দিকে সরেজমিনে মোজাহার মোল্লার বাড়িতে লোকজনের ভিড় দেখা যায়। ঘরের সামনে কয়েক জায়গায় রক্ত পড়ে রয়েছে। ঘরের ভেতরে নিহতের মা, স্ত্রী ও সন্তানেরা কাঁদছে।
মোজাহারের মা মোমেনা বেগম আজকের পত্রিকাকে বলেন, `জমি থেকে এসে ঘরের সামনে বসে বিশ্রাম নিচ্ছিল আমার ছেলে। তখন রাসেল শেখ, মহিদ শেখ, তুহিন শেখ, ইসমাইল, ইদ্রিস, কুদ্দুস, নজরুল সরদারসহ ১২-১৩ জন লোক রামদা ও সড়কি ছেলেকে কোপাতে থাকে। বাঁচাতে গেলে ওরা আমাকেও মারধর করে। আমি সন্তান হত্যার বিচার চাই।'
প্রত্যক্ষদর্শী মো. আতিয়ার মোল্লা বলেন, `হঠাৎ করে দা, লাঠি, কুড়াল ও সড়কি নিয়ে ১০-১২ জন এসে মোজাহার মোল্লাকে কোপাতে শুরু করে। মোজাহারের বৃদ্ধ মা মোমেনা বেগমসহ আরও কয়েকজনকে মারধর করে হামলাকারীরা।'
এর আগে হামলার শিকার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হাফিজুর রহমান মোল্লার স্ত্রী মরিয়ম বেগম বলেন, `আমার ভাশুর মোজাহার মোল্লার হত্যাকারীরা আমার স্বামীকে হত্যার জন্য ঘরে ঢোকার চেষ্টা করেছিল। বাধা দিলে আমার হাতে আঘাত করে। এলাকার লোকজন চলে এলে তারা পালিয়ে যায়।'
অভিযুক্ত রাসেলের বাবা ভ্যানচালক নজরুল ইসলাম বলেন, `হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়নি। তবে এ বিষয়ে এখন আর কিছু বলা যাবে না।'
বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়কারী পরিদর্শক এস এম আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, `মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।'

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৪ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৪০ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে