Ajker Patrika

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা থেকে সাঈদ আফ্রিদী তন্ময় (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের আটমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাঈদ আফ্রিদী তন্ময় ঝিনাইদহের মধুহাটি ইউনিয়নের চন্দুলী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে নিজ বাড়ি ঝিনাইদহের চন্দুলী গ্রামে যাচ্ছিল তন্ময়। এ সময় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের আটমাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপকে সাইড দিতে যায়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তন্ময়।   

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত