
একমাত্র ছেলে পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামীর মৃত্যুর খবর পাওয়ার পর থেকে নির্বাক বসে আছেন বীর মুক্তিযোদ্ধা বাবা সুশিল কুমার ঘরামী। পাশে বসে ছেলের ছবি বুকে নিয়ে বিলাপ করছেন মা গীতা রানী। বীর নিবাসের অন্য কক্ষের মেঝেতে লুটিয়ে কান্না করছেন একমাত্র বোন সুমা ঘরামী। পাশে বসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন প্রতিবেশী ও স্বজনেরা।
আর ঘরের সামনে সিমেন্ট, বালু ও ইট দিয়ে সমাধি তৈরি করে মরদেহের অপেক্ষা করছেন স্থানীয়রা। আজ শনিবার বিকেল ৫টার দিকে বাগেরহাটের কচুয়া উপজেলার কিসমত মালিপাটন গ্রামের সুমনের বাড়ির দৃশ্য এটি।
খুলনায় গতকাল শুক্রবার (২ আগস্ট) কোটা আন্দোলনে সংঘর্ষের সময় নিহত হন পুলিশ সদস্য সুমন কুমার ঘরামী (৩৫)। নিহত সুমন তাঁর স্ত্রী ও পাঁচ বছর বয়সী একমাত্র মেয়ে স্নিগ্ধা ঘরামীকে নিয়ে খুলনার পূজাখোলা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনারের (সোনাডাঙ্গা জোন) দেহরক্ষী ছিলেন।
বিকেল ৫টা ২০ মিনিটের দিকে অ্যাম্বুলেন্স করে মৃতদেহ পৌঁছায় সুমনের বাড়িতে। কান্নায় ভেঙে পড়েন স্বজন ও স্থানীয়রা। এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয় সুমনের বাড়ির সামনে। পরে সেখানে জেলা পুলিশের পক্ষ থেকে সুমনকে গার্ড অব অনার দেওয়া হয়। রাষ্ট্রীয় মর্যাদা শেষে সুমনের নিথর দেহ নেওয়া হয় ঘরের বারান্দায়। সেখানে বাবা-মা-বোন, স্ত্রী-সন্তান ও আত্মীয়স্বজনেরা সুমনের মরদেহ শেষবারের মতো দেখেন।
পরে সন্ধ্যার দিকে নিজ ঘরের সামনে সুমনকে সমাহিত করা হয়। সুমনের বাবা-মায়ের ইচ্ছায় ছেলেকে দাহ না করে মাটি চাপা দেওয়া হয়।
সুমনকে গার্ড অব অনার দেওয়া ও সমাহিত করার সময়, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাখী ব্যানার্জী, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিবেশীরা জানান, তিনবার স্ট্রোক করেছেন সুমনের বাবা। শারীরিকভাবে সুস্থ না। ছেলের মৃত্যুর খবর এ নির্বাক হয়ে গেছেন। কোনো কথা বলছেন না। মাঝেমধ্যে শুধু বলছেন, হত্যার বিচার চান।
সুমনের মা গীতা রানী বিলাপ করতে করতে বলেন, ‘এত ছবি তুলে কী হবে, আমার ছেলেকে কি ফিরিয়ে দিতে পারবা। তোমরা এত ছবি তুলছ কেন।’
মেঝেতে লুটিয়ে কান্না করতে করতে সুমনের একমাত্র বোন সুমা ঘরামী বলেন, ‘কারা মারল আমার ভাইকে। আমাদের পরিবারকে ধ্বংস করে দিল। কে চালাবে আমাদের এখন।’
এদিকে সুমনের মৃত্যুর খবরে আজ শনিবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে আত্মীয়স্বজন ও গ্রামবাসী স্থানীয় হরিমন্দিরের সামনে অপেক্ষায় থাকেন প্রিয় সুমনের জন্য। এই মন্দিরের পেছনেই পুলিশ কনস্টেবল সুমনের ঘরে। মুক্তিযোদ্ধা হিসেবে বীর নিবাসের ঘর পেয়েছেন তাঁরা।
প্রতিবেশী ও সুমনের বন্ধু সমর কৃষ্ণন ঘরামী বলেন, ‘আমরা একসঙ্গে এসএসসি পাস করছি। এরপর সে এইচএসসি পাস করে। এর কিছুদিন পর পুলিশে যোগদান করেন সুমন কুমার ঘরামী।’

গ্রামের আরজু মিয়ার বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের আজিজ মিয়া ও কদরিছ মিয়ার ঘরে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে তিনটি পরিবারের টিনশেড ঘরসহ আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
২৩ মিনিট আগে
২০২৫ সালের ১৮ আগস্ট ‘হাসান-হোসাইন এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠান কাজটি পায়। সম্প্রতি কাজ শুরু হলেও অনুমোদিত নকশা অনুযায়ী বটম স্লাব ৭ ইঞ্চি ঢালাই দেওয়ার কথা থাকলেও সেখানে ৪ থেকে ৫ ইঞ্চি ঢালাই দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এ ছাড়া এক রড থেকে আরেক রডের দূরত্ব ৬ থেকে ৮ ইঞ্চি হওয়ার...
২ ঘণ্টা আগে
হবিগঞ্জ সদর উপজেলার হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের রতনপুর এলাকায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পায়েল গোপ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর গ্রামের ভানু গোপের ছেলে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে বিজয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসন দুটি হচ্ছে—বগুড়া-৬ ও ঢাকা-১৭। সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি একাধিক আসনে নির্বাচিত হলেও কেবল একটিতে সংসদ সদস্য হিসেবে থাকতে পারেন। সে অনুযায়ী, ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তারেক রহমান।
৭ ঘণ্টা আগে