বাগেরহাটের ফকিরহাটে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ শনিবার উপজেলার পিলজংগ ইউনিয়নের বৈলতলী স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সাব্বির মোল্লা (২২)। তিনি উপজেলার বৈলতলী গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, ফকিরহাটের গাবখালী মাধ্যমিক বিদ্যালয় ও আশপাশের কোচিং-এ আসা যাওয়ার পথে ছাত্রীরা প্রায়ই ইভটিজিংয়ের শিকার হতো। এ অবস্থায় পিলজংগ ইউনিয়নের বৈলতলী স্লুইসগেটের সামনে আজ বেলা ১টার দিকে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার সময় অভিভাবকেরা সাব্বির মোল্লাকে হাতেনাতে আটক করে। পরে ফকিরহাট মডেল থানা-পুলিশের সহায়তায় দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে সোপর্দ করা হয়। এ সময় তাঁকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, উক্ত যুবককে ইভটিজিং এর দায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে এ বছর প্রতিটি পূজামণ্ডপে চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করেছে সরকার। তবে বরাদ্দের সেই চাল বাজারমূল্যের চেয়ে কম দামে প্রভাবশালী চক্রের কাছে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন সাভার-আশুলিয়ার দুর্গামণ্ডপের পূজারিরা।
৫ ঘণ্টা আগে
বগুড়ায় যুবদলের কর্মী পরিচয়ে বিরোধী নেতা-কর্মীদের পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে হারুনার রশিদ হারুন (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর টাকা না দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে পুলিশে ধরিয়ে দেন তিনি।
৫ ঘণ্টা আগে
বগুড়ার শাজাহানপুর ও শেরপুর উপজেলার এলাকায় বিভিন্ন বয়সী মানুষের ফেস ভেরিফিকেশন, ছবি, পাসপোর্টের ছবি ও বায়োমেট্রিক তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় আট বছর ধরে এই কাজ করেছে একটি চক্র।
৫ ঘণ্টা আগে
কোথাও চলছে মাথার আদলে ক্যাপ ঠিকঠাক করার কাজ। কেউ সেটিতে লাগাচ্ছেন কৃত্রিম চুল। তাঁদের হাতে মাথার আদলে তৈরি হচ্ছে পরচুলা। দুই, চার কিংবা দশজন নন। এই কাজ করছেন প্রায় আড়াই শ নারী। আর এই কারখানা তদারকি করছেন বিলকিস বেগম। কারখানাটির মালিক তিনি। অন্যের প্রতিষ্ঠানে পরচুলা তৈরির কাজ শিখে এখন...
৫ ঘণ্টা আগে