
ঝিনাইদহের কোটচাঁদপুরে ব্যাংকে চুরি করতে গিয়ে ধরা পড়েন আলমগীর হোসেন (৩০) নামের এক ব্যক্তি। গত সোমবার ধরা পড়ার পর গতকাল মঙ্গলবার পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় মামলা করে। প্রথমে তিনি বোবা সাজলেও পুলিশের জিজ্ঞাসাবাদে পরে নিজের নাম-ঠিকানাসহ একাধিক চুরির ঘটনার বর্ণনা দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আল-মাসুদ মিয়া বলেন, আলমগীর হোসেন গত সোমবার সকালে চুরি করতে যান কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। বোবা সেজে একজন সেবিকার কাছে সহায়তা চান। সেবিকা তাঁকে কিছু সহায়তা করেন। কিছুক্ষণ পর দেখেন তাঁর মোবাইল ফোনটি নেই।
পরে আলমগীর হোসেন যান কোটচাঁদপুর আল-আরাফাহ ব্যাংকে। সেখানে গেলে বিপত্তি বাধে। কিছুদিন আগে আরেকটি ব্যাংকে চুরির ঘটনা ঘটে। একটি ভিডিওতে আলমগীর হোসেনকে দেখতে পান ব্যাংকটির কর্মকর্তা জাকির হোসেন। আলমকে দেখে সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে আলমের দেহ তল্লাশি করে সেবিকার কাছ থেকে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে।
আলমগীর হোসেন বোবা সেজে অভিনয় করছিলেন। এ কারণে প্রথমে তাঁর নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি। পরে পুলিশ হেফাজতে মুখ খোলেন তিনি। জানান তাঁর নাম আলমগীর হোসেন আলম। বয়স ৩০ বছর। বাবার নাম আরিফ হোসেন, বাড়ি বরিশালে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল মঙ্গলবার আলমগীর হোসেনকে আদালতে সোপর্দ করা হয়। কোটচাঁদপুর থানার এসআই আল-মাসুদ মিয়া বলেন, এ পর্যন্ত তিনি ১৪টি মোবাইল ফোন চুরি করেছেন। বাক-প্রতিবন্ধী সেজে তিনি এসব চুরি করতেন।
আল-মাসুদ আরও বলেন, আলমগীর হোসেন প্রথমে কোনো প্রতিষ্ঠানে গিয়ে বোবা সেজে কর্মকর্তা-কর্মচারীদের কাছে সহায়তা চাইতেন। পরে সুযোগ বুঝে হাতিয়ে নিতেন মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র। তিনি বলেন, আলমের নামে কোটচাঁদপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে