
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আবু বক্কর নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে দামুড়হুদা-দর্শনা সড়কের রাজা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
আবু বক্কর সিদ্দিক (৫৮) দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার গোবরা গ্রামের মৃত সিহাব উদ্দীনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা থেকে কর্মস্থল কার্পাসডাঙ্গার দিকে যাচ্ছিলেন আবু বক্কর। পথিমধ্যে দামুড়হুদা উপজেলার রাজা ইটভাটা এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়েন তিনি। পরে একই দিক থেকে আসা একটি মহিষবাহী লাটাহাম্বার (শ্যালো ইঞ্জিন) নিচে পড়ে যান আবু বকর। গুরুতর আহত অবস্থায় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ জানান, আবু বকরের পেটের ডান দিকে আঘাত লেগেছে। ধারণা করা হচ্ছে, এ আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, ‘চুয়াডাঙ্গা থেকে প্রয়োজনীয় কাজ শেষ করে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। পরে হাসপাতালে নিলে তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক জানান, ‘আবু বকর হেলমেট পরে আইনকানুন মেনেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে অনুসন্ধান শুরু করা হয়েছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে