
ঝিনাইদহের শৈলকুপায় এক প্রবাসীর বাড়িতে পুলিশের পোশাক পরে ডাকাতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কর্নার গ্রামের প্রবাসী নিজাম উদ্দিনের বাড়িতে এই ডাকাতি হয়।
প্রবাসী নিজাম উদ্দিনের স্ত্রী নারগিস নাহার রিক্তা বলেন, ‘রাত ২টার দিকে ঘরের তালা ভেঙে সাত-আটজন অস্ত্রধারী ঘরে ঢোকে। এর মধ্যে একজন পুলিশের পোশাক পরা। তিনজন আমার ঘরে ঢুকে আমার হাত বেঁধে ফেলে ও ছেলের গলায় চাকু ধরে হত্যার হুমকি দেয়। বলে, “যা কিছু আছে সব দিয়ে দে, নাহলে তোর ছেলেকে মেরে ফেলব।” এ সময় শোকেসের ড্রয়ারের তালা ভেঙে প্রায় ৭ ভরি স্বর্ণ ও ৩২ হাজার টাকা নিয়ে যায়।’
নারগিস আরও বলেন, ‘আমি অন্য রুমের চাবি দিতে না চাইলে ডাকাত সদস্যরা বলে, “তোর এলাকার লোক আমাদের ডেকে এনেছে। তা ছাড়া তোর স্বামী দীর্ঘদিন বিদেশে থাকে। যা আছে ভালোভাবে বলছি দিয়ে দে।”’
এ বিষয়ে প্রতিবেশী আলাউদ্দিন বলেন, ‘এই বাড়ির মালিক নিজাম দীর্ঘদিন বিদেশে থাকেন। পরিকল্পিতভাবে ডাকাতি হয়েছে বলে আমার ধারণা।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, ‘আমার এলাকায় চুরি-ডাকাতি ছিল না। কিন্তু হঠাৎ এ রকম একটা ঘটনা ঘটে গেল, যা খুব দুঃখজনক। তবে প্রশাসনের সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।’
এ ব্যাপারে মালিথিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম বলেন, ‘আসলে এটা ডাকাতি না, দস্যুতা। কারণ, তিনজন লোক ঘরে ঢুকেছে। পাঁচজনের বেশি হলে তাকে ডাকাতি বলে।’
এ ব্যাপারে জানতে চাইলে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানান তিনি।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে