
চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক মাদক কারবারির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাদক কারবারের টাকা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।
আজ বুধবার বেলা সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের মাঠ থেকে কিতাব আলী (৪৮) নামের ওই মাদক কারবারির মরদেহ উদ্ধার করা হয়।
কিতাব আলীর মরদেহের পাশ থেকে দুই পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে। তিনি জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ বলছে, আজ (বুধবার) সকালে কাদিপুর গ্রামের মাঠে কিতাবের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের জানায়। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার অধিকতর তদন্তে কাজ করছে ঝিনাইদহ সিআইডি পুলিশের ক্রাইমসিন ইউনিট, ঝিনাইদহ পিবিআই পুলিশসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের একাধিক দল।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কিতাব আলী তাঁর শ্বশুরবাড়ি কাদিপুরে ঘরজামাই থাকতেন। দীর্ঘদিন ধরে তিনি ও তাঁর স্ত্রী মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।’
ওসি আরও বলেন, ‘মরদেহের পাশ থেকে দুই পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে