
কুষ্টিয়ায় ১৭ বছর আগের স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই সহোদরসহ সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন বলে জেলার পাবলিক প্রসিকিউটর অনুপ কুমার নন্দী জানিয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কুষ্টিয়া সদরের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার রাজিতপুর গ্রামের মোকাদ্দেস আলীর দুই ছেলে ফিরোজ ও দেলবার, ফিরোজের ছেলে সবুজ, দেলবারের ছেলে মিজান, একই গ্রামের হোসেন আলী, গজনবীপুর গ্রামের সাইদুল ইসলাম ও ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার সিরামপুর গ্রামের হেলাল।
তবে রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা কেউ আদালতে উপস্থিত ছিলেন না। তাঁদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া দুজনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেন আদালত। তাঁরা হলেন গোলাম সরোয়ার ও রোবেল রানা।
আদালতের নথি অনুযায়ী, ২০০৫ সালের ২৯ ডিসেম্বর দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জের ধরে কুষ্টিয়া সদর উপজেলার রণজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মিঠু শেখকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে দণ্ডপ্রাপ্ত আসামিরা। এ ঘটনার পরদিন নিহতের শ্বশুর শমসের আলী বাদী হয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় হত্যা মামলা করেন। পরে ২০০৬ সালের ৩১ আগস্ট উপপরিদর্শক আবদুল কুদ্দুস সাত আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩০ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে