চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একই অভিযোগে আব্দুর রাজ্জাক নামের একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
আজ বুধবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী ইউনিয়নের চণ্ডিপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফ।
সাজাপ্রাপ্ত আবু সিদ্দীক কুড়ুলগাছি ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ১ নম্বর প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলি মুনছুর বাবুর সমর্থক। পুলিশ হেফাজতে থাকা আব্দুর রাজ্জাকও একই প্রার্থীর সমর্থক।
বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ বলেন, কুড়ুলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পাশে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগে আবু সিদ্দিক নামের এক ইউপি সদস্যকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে কাটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও বাধা দেওয়ার অভিযোগে সাখাওয়াত হোসেন নামের একজনে হেফাজতে নিয়েছে পুলিশ। তিনি এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
২ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
২ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে