
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ রোববার জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন–আইনজীবী সমিতির আহ্বায়ক আব্দুল্লাহ হোসেন বাচ্চু। সভায় সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন।
সূত্রে জানা গেছে, বর্তমান অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর সাবেক সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। তদন্ত দেখা যায়, সাবেক সভাপতি কোটি টাকা আত্মসাৎ করেছেন। বিশেষ কল্যাণ শাখা থেকে ৭৪ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।
এ ব্যাপারে মামলা হয়েছে। সরকারি অনুদানের টাকাও আত্মসাৎ করেছেন তিনি। যার জন্য দুদকে মামলা করা হয়েছে। চেম্বার ভাড়া দেওয়ার কথা বলে ৩৪ জন আইনজীবীর কাছ থেকে ৬৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন তিনি। অসংখ্য ফলস ভাউচার তৈরি করেছে। এগুলো কমিটি তদন্ত করছে।
গতকাল শনিবার ১০১ জন সাধারণ আইনজীবী আবেদন করেছেন সাবেক সভাপতি সাইফুলের দুর্নীতির তদন্ত ও মামলা শেষ না করেই নির্বাচন দিলেই তদন্ত ব্যাহত হবে। এ কারণে সাধারণ আইনজীবীরা রিকুজিশন মিটিং আহ্বান করেছে। ওই সভায় আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে আপাতত নির্বাচন স্থগিতের কথা জানান বলে জানা গেছে।
আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সদস্যসচিব নুরুল হোসেন রুবা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের একটি সিডিউল আছে। আমরা সেই তারিখে নির্বাচন দিতে বাধ্য। সেভাবে আমরা নির্বাচন করার জন্য তফসিল ঘোষণা করি। কিন্তু সাধারণ আইনজীবী (১০১ জন) শনিবার দরখাস্ত করেছেন সাবেক সভাপতি সাইফুলের দুর্নীতির তদন্ত ও মামলা শেষ না করেই নির্বাচন দিলেই তদন্ত ব্যাহত হবে। এ কারণে আইনজীবীরা রিকুজিশন মিটিং আহ্বান করেছেন। সভায় আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে জানায় আপাতত এ নির্বাচন স্থগিত থাকবে এবং এ সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি।’
নুরুল হোসেন রুবা বলেন, ‘গত ৪ আগস্ট সাধারণ জনতা যখন মিছিল করছিল তখন সাইফুল তার বাহিনী নিয়ে মিছিলের ওপর হামলা করেছিল। সে ব্যাপারে মামলা হয়েছে কিন্তু পুলিশ তাদের এখনো গ্রেপ্তার করতে পারেনি।’
তিনি বলেন, ‘নৌ পরিবহন মালিক গ্রুপে অ্যাডভোকেট সাইফুল সদস্য ছিলেন। সেখানে তিনি নির্বাচন করতে চাচ্ছেন। এখানে সে অর্থের জোরে নির্বাচন করতে আসতে পারেন। সাইফুলের যাবতীয় দুর্নীতির সুষ্ঠু তদন্ত হোক, তাকে বিচারের আওতায় আনা হোক, তারপর নির্বাচন, বলে সাধারণ আইনজীবীরা মতামত প্রদান করেছেন।’ আগামী ৬ মাসের মধ্যে সাইফুলের বিরুদ্ধে অভিযোগগুলোর তদন্ত শেষ হবে বলে তিন মনে করেন।’
এ আইনজীবী নেতা আরও বলেন, ‘ভোটার তালিকার একটু সংশোধনের ব্যাপার রয়েছে। এখানে যারা চাকরি করেন তাদেরও সমিতির সদস্য করা হয়েছে। তাদেরও বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ৫ থেকে ৬ মাসের মধ্যে যাবতীয় কাজগুলো সম্পন্ন করে নির্বাচনের ঘোষণা দেওয়া হতে পারে।’
অস্ত্র ও অর্থের কোন ব্যবহার আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অস্ত্র না হলে অর্থের ব্যবহার হবে। সাইফুল কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। দুর্নীতির অভিযোগগুলো থেকে বাঁচার জন্য তার পক্ষের শক্তিগুলোকে অর্থ দিয়ে ব্যবহার করবেন যাতে তার বিরুদ্ধে অনীত অভিযোগগুলোর তদন্ত ব্যাহত হয়। যে কারণে সাধারণ আইনজীবীরা ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন। যদি এখনই নির্বাচন হয় সাইফুল কালো টাকা দিয়ে সদস্য দিয়ে সাইফুলে বিজয়ী হওয়ার ব্যবস্থা করবে এবং তার তদন্ত বন্ধ করার চেষ্টা করবে।’ এ কারণে সাধারণ আইনজীবীরা আতঙ্কিত হয়ে নির্বাচন স্থগিত করার দরখাস্ত করেছেন বলে তিনি মনে করেন।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রোহিঙ্গা নারী রোকেয়া বেগমকে নাগরিকত্ব ও চারিত্রিক সনদ দেওয়ার ঘটনায় ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. লিয়াকত আলীকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিপাশা হোসাই
৯ মিনিট আগে
কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা সভাপতি সাজেদুর রহমান সাহিনসহ চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
বন বিভাগ সূত্রে জানা গেছে, শীত মৌসুম ছাড়াও সাম্প্রতিক সময়ে পাহাড় ও বনাঞ্চলের দুর্গম এলাকায় ট্র্যাকিং করতে গিয়ে বেশ কয়েকজন পর্যটক পথ হারিয়ে বিপদে পড়ছেন। অনেকেই বন বিভাগের নিয়মকানুন না মেনে সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে প্রবেশ করছেন।
১ ঘণ্টা আগে
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া ট্রাকস্ট্যান্ড থেকে ৯ ফুট লম্বা ও ৯ কেজি ওজনের একটি বার্মিজ পাইথন প্রজাতির অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারের পর সাপটিকে গাজীপুর সাফারি পার্কের অজগর বেষ্টনীতে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা।
২ ঘণ্টা আগে