
‘ক্যারি অন’ পদ্ধতি বহাল ও এমবিবিএস পরীক্ষায় সিজিপিএ বাতিলের দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছে খুলনা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকাল তাঁরা ক্যাম্পাস থেকে ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে। মানববন্ধনে শিক্ষার্থীরা সিজিপিএ বাতিল এবং ‘ক্যারি অন’ পদ্ধতি বহাল রাখার দাবিতে স্লোগান দেন।
মানববন্ধনে প্রথম বর্ষের শিক্ষার্থীরা জানান, ‘ক্যারি অন’ হলো প্রফে ফেল করার পরও পরের বর্ষে ক্লাস করতে পারা। এই পদ্ধতি এই বছর থেকে বাতিল করা হয়েছে। এ কারণে প্রফে ফেল করা অনেক শিক্ষার্থীরা তাঁদের সেশনের শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করতে পারবে না। তাদের জুনিয়রদের সঙ্গে ক্লাস করতে হবে এবং পরীক্ষাও দিতে হবে। এটি এ বছর থেকে চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত হবে।
শিক্ষার্থীরা বলেন, ‘এমবিবিএস পরীক্ষায় কখনো সিজিপিএ ছিল না। এ পদ্ধতিতে একজন ডাক্তার হয়েও সমাজে ছোট হতে হবে। আমাদের দাবি—আগে যেমন ক্যারি অন পদ্ধতি ছিল তা বহাল করা এবং সিজিপিএ বাতিল করতে হবে। আর তা না হলে সারা দেশের মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গোড়ে তুলে তাদের ন্যায্য দাবি মানতে বাধ্য করবে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে