
খুলনায় শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে জামায়াতে ইসলামীর ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়সহ মাতটি দোকান, দুটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ, দুটি ইজিবাইক, দুটি ফ্রিজ ও তিনটি রিকশা পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে নগরীর মুজগুন্নি এলাকার ১৯ নম্বর সড়কে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা গেছে, ২টার দিকে মুজগুন্নি ১৯ নম্বর সড়কের একটি মুদিদোকান থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ৯ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর কার্যালয়, সাতটি দোকান, দুটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ, দুটি ইজিবাইক, দুটি ফ্রিজ ও তিনটি রিকশাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের বয়রা, দৌলতপুর ও খালিশপুর স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে সাতটি দোকান, দুটি গ্যারেজ এবং জামায়াতে ইসলামী কার্যালয়ের কিছু আসবাব ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, আগুনে ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রতিবেশী মো. সাব্বির হোসেন নিয়ন বলেন, ‘বাচ্চা মেয়েটি ব্রেইন টিউমারে আক্রান্ত। রংপুরে চিকিৎসা করানোর সময় আমরা সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছি। কিন্তু এখন তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। হরির ছোট্ট চায়ের দোকান দিয়ে সংসারের খরচই ঠিকমতো চলে না। তাই মেয়েটির চিকিৎসায় সমাজের বিত্তবান ও সামর্থ্যবান....
৯ মিনিট আগে
রাজধানীর উত্তরা-পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবর থেকে দেহাবশেষ সরিয়ে নেওয়ার আলামত পায়। পরে সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে এবং স্থানীয়দের সহায়তায় দরবার শরিফ প্রাঙ্গণ থেকে দেহাবশেষ উত্তোলন করে আগের কবরস্থানেই পুনরায় দাফন করা হয়।
৩৪ মিনিট আগে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে ইয়ার্ড কলোনিতে একটি ছাতিমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম এম ডি বাঁধন (২৩)। তিনি সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার মাসুদ রানার ছেলে।
১ ঘণ্টা আগে