চুয়াডাঙ্গার ডাকবাংলো থেকে বিআরটিএ’র পরিদর্শক সাইফুল্লাহ বাহারের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা পরিষদের ডাকবাংলোর কপোতাক্ষ শয়নকক্ষের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত সাইফুল্লাহ বাহার মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার পূর্বভাকুম গ্রামের মুক্তার হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গার বিআরটিএ কার্যালয়ে কর্মরত ছিলেন।
পুলিশ জানান, মৃত সাইফুল্লাহ বাহার জেলা পরিষদের ডাকবাংলোর একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে থাকতেন। আজ অফিসে যাননি তিনি। তাঁকে মোবাইল করলেও পাওয়া যায়নি। তাই তাঁর ডাকবাংলোতে খোঁজ নেওয়া হয়। এ সময় জানালা দিয়ে সাইফুল্লাহ বাহারের মরদেহ দেখা যায়। কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ থাকায় বিআরটিএ ও চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
বিআরটিএ চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী বলেন, ‘গতকাল রোববার অফিস চলাকালীন সময় সাইফুল্লাহ বাহার জ্বরের কারণে ছুটি নিয়ে বাসায় চলে যান। এরপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। মোবাইলেও পাওয়া যায়নি।’
এ বিষয়ে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।’
বিআরটিএ’র পরিদর্শকের মৃত্যুর খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান ও পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে