যশোরের মনিরামপুরে রাকিবুল ইসলাম (২২) নামের এক কলেজছাত্র বিষপানে ‘আত্মহত্যা’ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে মনিরামপুর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
রাকিবুল ইসলাম উপজেলার ঘুঘুদা গ্রামের কুয়েতপ্রবাসী মশিয়ার রহমানের ছেলে। তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
স্বজনদের দাবি, বাবা কুয়েত নিতে দেরি করায় ক্ষোভে কলেজছাত্র রাকিবুল ‘আত্মহত্যা’ করেছেন।
স্থানীয় ইউপি সদস্য বাবর আলী বলেন, ‘রাকিবুলের বাবা দীর্ঘদিন ধরে কুয়েতে থাকেন। তিনি ছেলেকে সেখানে নিতে চেয়েছিলেন। এ জন্য রাকিবুল পাসপোর্ট করেছিলেন। কিন্তু সব কার্যক্রম শেষ করে তাঁকে বিদেশ নিতে দেরি হচ্ছিল বাবা মশিয়ারের। এতে রাকিবুল ক্ষিপ্ত হয়ে ওঠেন। দ্রুত বিদেশে নিতে না পারলে তিনি আত্মহত্যা করবেন বলে বাবা-মাকে হুমকিও দেন।’
তিনি আরও বলেন, ‘তিন-চার দিন ধরে রাকিবুল মায়ের ওপর রাগ করে ছিলেন। এরপর আজ (মঙ্গলবার) সকালে তিনি বিষপান করেন। টের পেয়ে বাড়ির লোকজন তাঁকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেন। সেখান থেকে দুপুরে মনিরামপুর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছি। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে