Ajker Patrika

নিখোঁজের ২ ঘণ্টা পর চিত্রা নদীতে মিলল শিশুর মরদেহ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৫: ৫৭
নিখোঁজের ২ ঘণ্টা পর চিত্রা নদীতে মিলল শিশুর মরদেহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিখোঁজের দুই ঘণ্টা পর চিত্রা নদীতে মিলল শিশু লামিমের (২) মরদেহ। 

গতকাল রোববার দুপুর ১২টার দিকে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে তার পরিবার। 

মৃত শিশুটি কোটচাঁদপুরের তালসার ঘাটপাড়ার ইলেকট্রিক মিস্ত্রি জুয়েল হোসেনের ছেলে। 

নিখোঁজের দুই ঘণ্টা পর বাড়ি থেকে ২০ গজ দূরে চিত্রা নদীর পানিতে মিলল শিশু লামিমের (২) মৃতদেহ। রোববার দুপুর ১২টার সময় নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে তার পরিবার। 

জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু লামিম। খোঁজাখুঁজির ২ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে চিত্রা নদীতে শিশুটিকে পানিতে ভাসতে দেখেন তার চাচা মাজারুল ইসলাম। 

শিশুটির চাচা মাজারুল ইসলাম বলেন, ‘নদীর পাড়ে লামিমকে খুঁজছিলাম। বাড়ি থেকে ২০ গজ দূরে তার মরদেহ ভাসতে দেখি।’ 
 
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল-মামুন বলেন, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে নদীর পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত