বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতি সপ্তাহে এক দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী সপ্তাহ থেকে প্রতি সোমবার এ ক্লাস নেওয়া হবে।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ-সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকারি নির্দেশনা মোতাবেক উন্নয়ন প্রকল্পের ব্যয়, রেভিনিউ খাতের ব্যয় সাশ্রয়, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ব্যয় ২৫% সাশ্রয় করা আবশ্যক। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী সবার মতামত গ্রহণ করা হয়েছে এবং সহমত পোষণ করেছেন। এ অবস্থায় প্রতি সপ্তাহে সোমবার অনলাইনে ক্লাস পরিচালনার জন্য সব শিক্ষকদের অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষা সোমবারে হবে না। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো যথারীতি চলবে।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা জানান, এমনিতেই সপ্তাহে দুই দিন (বৃহস্পতিবার ও শুক্রবার) ক্যাম্পাস বন্ধ থাকে। এখন তো তিন দিন বন্ধ হয়ে গেল। করোনার পর সব বিভাগ কমবেশি সেশনজটে পড়েছে। এখন আবার অনলাইন ক্লাস। এতে সেশনজটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, বর্তমান পরিস্থিতির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন ডিন ও বিভাগের সভাপতিসহ সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

ময়মনসিংহ নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা বেড়েই চলেছে। এতে যেমন যানজটে ভুগতে হচ্ছে তেমনি বেপরোয়া চলাচলে ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি অটোরিকশার ব্যাটারি রিচার্জ করতে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে। ফলে চাপ পড়ছে বিদ্যুৎ ব্যবস্থায়।
৪ ঘণ্টা আগে
২০ থেকে ২৫ হাজার টাকার চুক্তি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো করা। এরপর সীমান্তের নির্দিষ্ট পয়েন্টে পৌঁছে দেওয়া—সব শেষে সুযোগ বুঝে রাতের আঁধারে ভারতে পাচারের চেষ্টা। পঞ্চগড় সীমান্তে সাম্প্রতিক একের পর এক আটকের ঘটনায় সামনে আসছে মানব পাচারের এমনই এক সংঘবদ্ধ চক্রের তৎপরতা।
৪ ঘণ্টা আগে
সকাল ৮টা। বিদ্যালয়ে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষ ও বারান্দা ঝাড়ু দিচ্ছেন একজন শিক্ষক। কিছুক্ষণ পর তাঁকেই দেখা গেল বিদ্যালয়ের শৌচাগার পরিষ্কার করতে। এমন দৃশ্য দেখা গেছে সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
৪ ঘণ্টা আগে
সড়কের মাঝে থাকা ১২টি বিদ্যুতের খুঁটি অপসারণ না করায় মাগুরার শ্রীপুর বাইপাস সড়ক প্রশস্ত ও উন্নয়নকাজ থমকে আছে। প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানকে টাকা পরিশোধ করার পরও খুঁটিগুলো অপসারণ করেনি কর্তৃপক্ষ। এর সঙ্গে রয়েছে জমি অধিগ্রহণসংক্রান্ত মামলা।
৪ ঘণ্টা আগে