যশোরের মনিরামপুরে মিরা খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এর আগে গতকাল বুধবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
মিরা খাতুন উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুস সালাম সরদারের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিল। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।
পুলিশ ও স্বজনেরা জানান, বুধবার দুপুরে ওই ছাত্রী বার্ষিক পরীক্ষায় অংশ নিয়ে বাড়ি ফেরে। এরপর বাড়িতে বাবা-মার অনুপস্থিতিতে সন্ধ্যায় বিষ পান করে। স্বজনরা টের পেয়ে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু স্কুলছাত্রীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান বলেন, কি কারণে ওই ছাত্রী আত্মহত্যা করেছে তা স্পষ্ট না। ছাত্রীর বাবা-মা কিছু বলতে পারছেন না। তবে প্রেমঘটিত কোনো কারণ থাকতে পারে।
নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আতিকুজ্জামান বলেন, ‘স্থানীয় একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে ওই ছাত্রীর মা তাকে বকাঝকা করেছেন। এ কারণে পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’
এসআই আরও বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আত্মহত্যার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে