খুলনায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে গ্যারেজ মালিক এবং কর্মচারী দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার নগরীর সোনাডাঙ্গা থানাধীন ট্রাকস্ট্যান্ড কাঁচাবাজার এলাকার সুমন মোটরস গ্যারেজে এ ঘটনা ঘটে। আহত দুজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকার শুকুর আলীর ছেলে সুমন এবং গল্লামারী দরগা রোড এলাকার জনৈক মো. ওহিদুল মোল্লার ছেলে হৃদয়।
জানতে চাইলে সোনাডাঙ্গা মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আজ বেলা পৌনে ২টার দিকে গ্যারেজের সামনে ফাঁকা কেমিক্যাল ড্রামের মুখ গ্যাস কাটারের মাধ্যমে খুলতে থাকেন তারা দুজনে। এ সময়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ড্রাম ফেটে যায়। শব্দ পেয়ে এলাকার মানুষ এদিক সেদিকে ছোটাছুটি করতে থাকে। এ সময়ে গ্যারেজের মালিক সুমন এবং তার কর্মচারী হৃদয় গুরুতর আহত হন। বিস্ফোরণে তাঁদের হাঁটুর নিচে অংশ দগ্ধ হয়। দুপুরে তাঁদের উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে পদ্মার মধ্যে থাকা ১৫টি চরের প্রায় ২০ হাজার মানুষ গত এক সপ্তাহ ধরে পানিবন্দী। পানি ঢুকে পড়ায় চরাঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় ছয়টি সরকারি প্রাথমিক ও দুটি উচ্চ বিদ্যালয়ে অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করা হয়েছে।
৫ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) নতুন ভবনে আগুন লেগেছে। এ ঘটনায় হাসপাতালে রোগী ও সদরদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৮ম তলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা বেড়ে গেছে। ৪০ শয্যার বিপরীতে বর্তমানে হাসপাতালটিতে ১৫৭ শিশু ভর্তি রয়েছে। শয্যাসংকটে একই বিছানায় একাধিক শিশু ও তাদের মায়েদের থাকতে হচ্ছে, অনেকে থাকছেন মেঝেতে। জনবলসংকটে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
১৬ মিনিট আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের সামনে অবস্থিত পাঁচটি দোকান দীর্ঘ সময় ধরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের নিয়ন্ত্রণে রয়েছে। নজরুল হলের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ওই দোকানগুলোর নিয়ন্ত্রণ নিজেদের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে আসছিল।
২০ মিনিট আগে