ঝিনাইদহের শৈলকুপায় সোনিয়া খাতুন (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের আনন্দনগর গ্রামে এই ঘটনা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আজ মঙ্গলবার সকালে তাঁর স্বামীকে থানায় নিয়েছে পুলিশ।
সোনিয়া হলেন আনন্দনগর গ্রামের লাবু শেখের স্ত্রী ও কুষ্টিয়া সদর উপজেলার গবরা গ্রামের আবেদ আলীর মেয়ে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘গৃহবধূ সোনিয়ার লাশ উদ্ধারের ঘটনায় থানায় আত্মহত্যার প্ররোচনার আজ দুপুরে অভিযোগ দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবারে জন্য তাঁর স্বামী লাবুকে থানায় নেওয়া হয়েছে। আজ সকালে সোনিয়ার লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।’
সোনিয়ার বাবা আবেদ আলী জানান, বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সোনিয়ার সম্পর্ক ভালো যাচ্ছিল না। প্রায়ই তাঁর স্বামী লাবু তাঁকে শারীরিকভাবে অত্যাচার করতেন। এভাবে দিনের পর দিন খারাপ আচরণ করে তাঁকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে। এ ঘটনায় আবেদ আলী থানায় একটি অভিযোগ দিয়েছেন।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩০ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে