
খুলনা নগরের একটি ভাড়া বাসা ও পাটকলের স্টাফ কোয়ার্টার থেকে ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ করেছে জেলা প্রশাসন ও পুলিশ। আজ বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে খালিশপুর ক্রিসেন্ট গেট এলাকার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে একটি ভাড়া বাসা ও পাশের প্লাটিনাম পাটকলের স্টাফ কোয়ার্টার থেকে এসব চাল উদ্ধার করা হয়।
জানা গেছে, খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্বীন মোহাম্মদ মনজিলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চাল সরিয়ে নেওয়ার চেষ্টা করে কালোবাজারিরা। একপর্যায়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও সুমন মল্লিকের ভাড়া নেওয়া ঘর ও পাশের প্লাটিনাম পাটকল স্টাফ কোয়ার্টারে রক্ষিত ৬৯৭ বস্তা চাল উদ্ধার করা হয়।
অভিযানের সময় দ্বীন মোহাম্মদ মনজিল নামের বাড়িটিতে কাউকে পাওয়া যায়নি। জড়িত ব্যক্তিরা অভিযান টের পেয়ে পালিয়ে যান। তবে কে বা কারা এসব চাল মজুত করেছিল, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি।
পরে খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খালিশপুর থানা-পুলিশকে এসব চাল জব্দ করে আইনি ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।
খালিশপুর থানার ওসি তৌহিদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, উদ্ধার করা ৬৯৭ বস্তা চাল জব্দ করে খাদ্যগুদামে রাখা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত কালোবাজারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, আকাশ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গুলশান সোসাইটির আয়োজনে গুলশান-২ এলাকার লেকপার্কে মঙ্গলবার বিকেলে শুরু হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। পরম্পরা সংগীত একাডেমির পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধায় দেশবরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পরিবেশন করেন রবীন্দ্র সংগীত।
১০ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৪৮০ গ্রাম কোকেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১ এর একটি আভিযানিক দল উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৭ এলাকার একটি বাণিজ্যিক ভবনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
১০ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় ছুরিকাঘাতে নিজের বাবাকে হত্যার দায়ে কিশোর ছেলেকে (১৬) গ্রেপ্তার করেছে ডেমরা থানা-পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পশ্চিমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১০ ঘণ্টা আগে