
ঝিনাইদহের কোটচাঁদপুরে বড় ভাইয়ের (৯) সঙ্গে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় এক শিশু (৩) নিহত হয়েছে। তার নাম সাইমন হোসেন। আজ শুক্রবার বিকেলে কোটচাঁদপুরের সাবদারপুরে এ দুর্ঘটনা ঘটে।
সাইমন কোটচাঁদপুর উপজেলার শাহপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েক দিন আগে বড় ভাই সুরুজ আলীর সঙ্গে কোটচাঁদপুরের সোয়াদি গ্রামে নানির বাড়িতে বেড়াতে যায় সাইমন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নানির বাড়ি থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিল ওই দুই ভাই। পথিমধ্যে কোটচাঁদপুরের সাবদারপুর মোড়ে আসার পর পেছন দিক থেকে একটি ট্র্যাক্টর সজোরে ধাক্কা দেয় তাদের।
এ সময় আহত হয় সাইমন। ঘটনার পর পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে বড় ভাই সুরুজ আলী। স্থানীয়রা তার কান্না শুনে ঘটনাস্থলে ছুটে এসে সাইমনকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে সাইমনকে দেখে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন। এদিকে সাইমনকে ধাক্কা দেওয়া ট্রাক্টরটি আটক করতে পারেনি এলাকাবাসী।
এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিরিন সুলতানা বলেন, দুর্ঘটনায় শিশুটি ঘটনাস্থলেই মারা গেছে। এরপর স্বজনেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বর্তমানে তার মৃতদেহ কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে আছে।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) গৌরাঙ্গ বলেন, ‘ঘটনাটি আমাদের জানা নাই। এ ছাড়া ওই বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগও করেনি।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে