
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের রজতজয়ন্তী ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান উদ্যাপন করতে যাচ্ছে ২৫ অক্টোবর। আজ সোমবার আয়োজক কমিটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিভাগ সূত্রে জানা গেছে, অনলাইনে গুগল ফরমের মাধ্যমে ইতিমধ্যে সাবেক ২৬০ জন এবং বর্তমানে অধ্যয়নরত প্রায় ৩০০ জন শিক্ষার্থী পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। দুই দিনব্যাপী এই আয়োজনে চলমান পাঁচটি ব্যাচসহ মোট ২০টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেবেন।
এটি বিভাগের প্রথম পুনর্মিলনী হওয়ায় শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অনুষ্ঠানে থাকবে উদ্বোধনী পর্ব, আলোচনা সভা, পিঠা উৎসব, র্যাফল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের টাইটেল স্পনসর হিসেবে থাকছে এক্সন ও ইনভেন্ট। পুরো আয়োজনে গণমাধ্যম সহযোগী হিসেবে থাকছে দৈনিক ‘আজকের পত্রিকা’। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ ছাড়া উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলী সাবিলা আজহার।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ কে এম নাজমুল হুদা বলেন, ‘এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা একত্রিত হবে, আড্ডা দেবে, নিজেদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ক্যাম্পাস জীবনের স্মৃতিময় দিনগুলোকে আবারও ফিরে পাবেন। শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিকতা ও নিরলস পরিশ্রমে ইনশা আল্লাহ এই আয়োজন সফলভাবে সম্পন্ন হবে।’

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৩০ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
৩৮ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগে