যশোরের মনিরামপুরে হরেন্দ্রনাথ রায় (৫৫) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে বাড়ির পাশে একটি আমগাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেন স্বজনেরা।
হরেন্দ্রনাথ রায় উপজেলার পাঁচকাটিয়া গ্রামের ভবতরন রায়ের ছেলে। তিনি হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
সহকর্মী ও স্বজনেরা জানান, তিন-চার মাস আগে স্ট্রোক করে হরেন্দ্রনাথ রায়ের স্ত্রী অঞ্জনা রায় মারা যান। স্ত্রীকে হারানোর শোক সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। তাঁর দুই ছেলে রয়েছে।
হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখর চন্দ্র হালদার বলেন, ‘হরেন্দ্রনাথ রায় স্ত্রীকে খুব ভালোবাসতেন। কয়েক মাস আগে তাঁর স্ত্রী মারা যান। এরপর অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। স্বজনেরা তাঁকে বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা করাচ্ছিলেন।’
প্রধান শিক্ষক বলেন, ‘স্ত্রী মারা যাওয়ার পর থেকে হরেন্দ্রনাথের দুই ছেলে এক খাটে বাবাকে নিয়ে ঘুমাত। মঙ্গলবার দিবাগত রাতে বাবাকে নিয়ে দুই ছেলে ঘুমিয়ে পড়ে। এরপর আজ বুধবার ভোরে দুই ছেলেকে ঘুমে রেখে বাড়ির পাশে গোপাল রায়ের পুকুর পাড়ে গিয়ে আমগাছের সঙ্গে গলায় রশি জড়িয়ে তিনি ফাঁস দেন।’
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রসেনজিৎ মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্ত ছাড়া শেষকৃত্য সম্পন্নের জন্য মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে