বাগেরহাটে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন একজন। আজ বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির।
কে এম হুমায়ুন কবির জানান, এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৯৬ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২৭৪। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৪৮ জন। বিভিন্ন সরকারি–বেসরকারি হাসপাতাল ও বাড়িতে করোনায় আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২৩০ জন।
আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৪৭, মোল্লাহাটে ২০, ফকিরহাটে ২৯, মোড়েলগঞ্জে আট, মোংলায় পাঁচ, চিতলমারীতে ১৪, কচুয়ায় পাঁচ ও শরণখোলায় সাতজন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গেল ২৪ ঘণ্টায় ২৯৮ জনের নমুনা পরীক্ষায় ১৩৫ জন করোনা শনাক্ত হয়েছেন। শতকরা হিসাবে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪৫ শতাংশ। এই পরিস্থিতিতে আরও বেশি সতর্ক ও স্বাস্থ্যবিধি না মানলে করোনা সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে