কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের স্থায়ী শ্রেণিকক্ষের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। আজ শনিবার প্রশাসন ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম ও ড. আমজাদ হোসেন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীরা স্থায়ীভাবে শ্রেণিকক্ষ বরাদ্দের দাবি জানান। পরে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তাঁরা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে থেকে বিভাগটির যাত্রা শুরু করে। তবে, এখন পর্যন্ত কোনো শ্রেণিকক্ষ বরাদ্দ দেওয়া হয়নি। প্রশাসনের পক্ষ থেকে মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের চারতলার কাজ শেষ হলে বরাদ্দ দেওয়ার কথা বলা হয়। কিন্তু কাজ সম্পন্ন হওয়ার আগেই দুইটি ব্লকের একটি ব্লক দখল করে নিয়েছে মাল্টিমিডিয়া অ্যান্ড জার্নালিজম বিভাগ।
অপর ব্লকের ফাঁকা রুমগুলো দখলে নেয় আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা। দখলে নিয়ে বিপাকে পড়েন তাঁরা। সম্প্রতি কে বা কারা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও অফিস রুম ছাড়তে হুমকি দেয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে এ দুই দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি সমাধানের এখতিয়ার আমার নেই। উপাচার্য ছুটিতে আছেন। তিনি আসলে সব বিষয় নিয়ে তদন্ত করার ভিত্তিতে সমাধান করা হবে।’

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে