
খুলনায় তারাবির নামাজ আদায় করতে বেরিয়ে কাজী নিজাম উদ্দিন সুজন নামের এক ব্যবসায়ী দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় গতকাল রোববার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগীর পরিবার।
এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর তিনি নগরীর টাউন জামে মসজিদে তারাবির নামাজ আদায় করতে গিয়ে নিখোঁজ হন।
কাজী নিজাম উদ্দিন সুজন নগরীর অফিসার্স ক্লাব এলাকার বাসিন্দা ব্যবসায়ী কাজী আব্দুস সোবহানের ছেলে এবং খুলনা-২ আসনের সাবেক এমপি ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানের একমাত্র জামাতা।
জানা যায়, শনিবার রাতে নামাজ পড়ার উদ্দেশে অফিসার্স ক্লাব এলাকার বাড়ি থেকে বের হন সুজন। টাউন জামে মসজিদে তারাবির নামাজ আদায় শেষে তিনি কাস্টমঘাট এলাকায় যান। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
জানতে চাইলে সুজনের বাবা কাজী আব্দুস সোবহান আজকের পত্রিকাকে বলেন, ‘২১ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে সুজন তারাবির নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়। নামাজ আদায় করে সে কাস্টমঘাট এলাকায় যায় এবং সেখান থেকে নিখোঁজ হয়।
“তাঁর সন্ধানে আমরা বিভিন্ন স্থানে খোঁজ নিয়েছি। পুলিশের পাশাপাশি বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাও বিভিন্ন স্থানে খোঁজ নিচ্ছে। আমাদের এই শহরে কোনো শত্রু নেই। সকলে আমার আপন।’
সুজনের বাবা আরও বলেন, ‘সুজন আমার ব্যবসা দেখাশোনা করে। ছেলের সন্ধান চেয়ে গতকাল খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’
এ বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, তাঁর সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমরা তাঁর খোঁজ নিতে বিভিন্ন থানায় তথ্য পাঠিয়েছি। ঘটনার দিনে সিসি ক্যামেরার ফুটেজ দেখা হয়েছে।’

ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ শাহেদ আলী (৬৭) হত্যা মামলায় আসামি হয়ে প্রায় এক মাস ঘরছাড়া ছিল একটি পরিবার। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে শুক্রবার বাড়িতে ফিরে তাঁরা দেখেন, ঘরের জানালা ভাঙা এবং দরজায় অন্য তালা ঝুলছে। তালা ভেঙে ঘরে ঢুকে ধান-চাল, টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল....
১১ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে সাততলা ভবনের পাইলিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শান্ত মিয়া (১৮) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
২০ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিন উপজেলার নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গাজীপুরের বাসন থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বাসন থানার ওসি মো. হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
২৪ মিনিট আগে
সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেন, সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটে বঙ্গোপসাগরের গুরুত্ব ক্রমেই বাড়ছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে এ অঞ্চলকে ঘিরে তৈরি হওয়া সমস্যা ও সম্ভাবনা নিয়ে কার্যকর সমাধান খোঁজা এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য।
৩৮ মিনিট আগে