
খুলনার কয়রা উপজেলায় ৪৪ কেজি হরিণের মাংসসহ সেলিম হাওলাদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে থানা-পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
সেলিম হাওলাদার ৬ নম্বর কয়রা এলাকার মৃত এইচ এম শওকত হোসেনের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেলিম হাওলাদারের বাড়ির ফ্রিজ থেকে ৪৪ কেজি হরিণের মাংসসহ তাঁকে আটক করা হয়।
এ ব্যাপারে কয়রা থানার এসআই তারিক মাহমুদ বলেন, নৌবাহিনী ও কয়রা থানা-পুলিশের যৌথ অভিযানে ৬ নম্বর কয়রা গ্রামে সেলিম হাওলাদারের বাড়ি থেকে ৪৪ কেজি হরিণের মাংসসহ তাঁকে আটক করা হয়েছে। এ বিষয়ে কয়রা থানায় মামলা হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিংয়ের ৬০ ও ৬২ নম্বর প্লটে নির্মাণকাজ বন্ধ করে আড়াই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে প্লট ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মাইনমুনা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. কাউসার রহমান।
৩ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গণে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ডিএসসিসির উদ্যোগে প্রতীকী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পোশাক বিক্রি করা হয়েছে। ৫০ পয়সা থেকে পাঁচ টাকার মধ্যে পণ্য কেনার সুযোগ পেয়েছেন নিম্ন আয়ের মানুষ।
৬ মিনিট আগে
ইমদাদুল ও নাইসের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের সঙ্গে মজা করতেন। গতকাল রাতে দুজন গোবিন্দপুর গ্রামের নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। সেখানে তুচ্ছ বিষয় নিয়ে মজা করতে গিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
১১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের এলাহি নূর চা-বাগানসংলগ্ন সাহেবের রাস্তায় পাঠিয়ালছড়ি খালের ওপর নির্মাণাধীন ১২ মিটার দীর্ঘ সেতুটির কাজ শেষ হওয়ার কথা গত জুন মাসে। অথচ এ সময়ের মধ্যে শেষ হয়েছে মাত্র অর্ধেক কাজ। এ অবস্থায় ভোগান্তি দীর্ঘায়িত হওয়ায় হতাশা প্রকাশ করেছে এলাকাবাসী।
১৩ মিনিট আগে