
ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুতায়িত হয়ে দুই ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের বাবলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন কোটচাঁদপুরের বলুহর গ্রামের আমজাত হোসেনের ছেলে আজিম হোসেন (২৭) ও মহেশপুরের আলামপুর গ্রামের মৃত গাজী রহমানের ছেলে মহাসিন আলী (৩০)।
মৃত এক যুবকের স্বজন মিন্টু মিয়া বলেন, কোটচাঁদপুর বাবলু মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় বিদ্যুতের কাজ করছিলেন আজিম ও মহাসিন। অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে আহত হন তাঁরা। এ সময় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আজিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মহাসিনকে যশোর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাব্বির আহম্মেদ বলেন, বিদ্যুতায়িত হয়ে গুরুতর অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনকে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজন কিছুক্ষণ পর মারা যায়। অন্যজনের অবস্থা খারাপ হওয়ায় তাকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়।
কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, মরদেহ দুটি সুরতহাল করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে