খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক। তিনি বড় ব্যবধানে জয়লাভ করেছেন।
এদিকে সিটির ৩১টি ওয়ার্ড এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ৪১ জনের মধ্যে ১৫ জনই এবার প্রথম নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত কাউন্সিলররা হলেন—১ নম্বর ওয়ার্ডে শাহাদাত হোসেন মিনা, ২ নম্বর ওয়ার্ডে এস এম মনিরুজ্জামান মুকুল, ৩ নম্বর ওয়ার্ডে আবদুস সালাম মাস্টার, ৪ নম্বর ওয়ার্ডেগোলাম রব্বানী টিপু, ৫ শেখ মোহাম্মদ আলী, ৬ শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, ৭ নম্বরে শেখ খালিদ আহমেদ, ৮ নম্বরে সাহিদুর রহমান, ৯ নম্বরে এস এম মাহফুজুর রহমান লিটন, ১০ নম্বরে শরিফুল ইসলাম প্রিন্স, ১১ নম্বরে নাঈমুল ইসলাম প্রিন্স, ১২ নম্বর ওয়ার্ডে মাস্টার শফিকুল ইসলাম, ১৩ নম্বরে এস এম খুরশিদ আহমেদ টোনা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ১৪ নম্বরে শেখ মফিজুল ইসলাম পলাশ, ১৫ নম্বরে আমিনুল ইসলাম মুন্না, ১৬ নম্বরে হাসান ইফতেখার চালু, ১৭ নম্বরে হাফিজুর রহমান, ১৮ নম্বরে রাজুল হাসান রাজু, ১৯ নম্বরে জাকির হোসেন বিপ্লব, ২০ নম্বরে গাউসুল আযম, ২১ নম্বরে ইমরুল হাসান, ২২ নম্বরে আবুল কালাম আজাদ বিকু, ২৩ নম্বরে ইমাম হাসান চৌধুরী ময়না, ২৪ নম্বরে এ জেড মাহমুদ ডন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ২৫ নম্বরে আলী আকবর টিপু, ২৬ নম্বরে গোলাম মাওলা শানু, ২৭ নম্বরে এস এম রফিউদ্দিন, ২৮ নম্বরে জিয়াউল আহসান টিটো ২৯ নম্বরে ফকির সাইফুল ইসলাম ৩০ নম্বরে এস এম মোজাফফর রশিদী রেজা ও ৩১ নম্বরে ওয়ার্ডে আরিফ হোসেন মিঠু।
এ ছাড়া সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে মনিরা আকতার, ২ নম্বর ওয়ার্ডে সাহিদা আকতার, ৩ নম্বর ওয়ার্ডে রাফিজা আকতার, ৪ নম্বর ওয়ার্ডে খাদিজা সুলতানা, ৫ নম্বর ওয়ার্ডে মেমরী সুফিয়া রহমান শুনু, ৬ নম্বর ওয়ার্ডে রোজি ইসলাম নদী, ৭নং ওয়ার্ডে মাহামুদা বেগম, ৮ নম্বর ওয়ার্ডে কনিকা সাহা, ৯ নম্বর ওয়ার্ডে মাজেদা খাতুন ও ১০ নম্বর ওয়ার্ডে জেসমিন পারভীন জলি।
তাদের মধ্যে এবারই প্রথম নির্বাচিত হয়েছেন ২ নম্বর ওয়ার্ডে এস এম মনিরুজ্জামান মুকুল, ৪ নম্বর ওয়ার্ডে গোলাম রব্বানী টিপু, ১০ নম্বরে শরিফুল ইসলাম প্রিন্স, ১১ নম্বরে নাঈমুল ইসলাম প্রিন্স, ১২ নম্বর ওয়ার্ডে মাস্টার শফিকুল ইসলাম, ১৬ নম্বরে হাসান ইফতেখার চালু, ১৮ নম্বর ওয়ার্ডে রাজুল হাসান রাজু, ১৯ নম্বর ওয়ার্ডে জাকির হোসেন বিপ্লব, ২১ নম্বর ওয়ার্ডে ইমরুল হাসান, ২৭ নম্বর ওয়ার্ডে এস এম রফিউদ্দিন, ২৮ নম্বর ওয়ার্ডে জিয়াউল আহসান টিটো । সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে রাফিজা আকতার, ৪ নম্বর ওয়ার্ডে খাদিজা সুলতানা , ৬ নম্বর ওয়ার্ডে রোজি ইসলাম নদী ১০ নম্বর ওয়ার্ডে জেসমিন পরভীন জলি।

গত বছরের লোকসান কাটিয়ে উঠতে এবার বেশি জমিতে আলু চাষ করেছিলেন রংপুরের কৃষকেরা। কিন্তু টানা বৃষ্টিতে জেলার অনেক এলাকার উঠতি আলুর খেত পানিতে তলিয়ে গেছে। খেতেই নষ্ট হচ্ছে একরের পর একর জমির আলু। এতে নতুন করে লোকসানের শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক।
১ ঘণ্টা আগে
ভোলা জেলার সরকারি বক্ষব্যাধি ক্লিনিকের একমাত্র অত্যাধুনিক এক্স-রে মেশিনটি তিন বছরের বেশি সময় অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে প্রয়োজন থাকলেও রোগীরা ক্লিনিকে এক্স-রে করাতে পারছেন না। ক্লিনিকের বাইরে বেশি টাকা দিয়ে এক্স-রে করাতে হচ্ছে তাঁদের।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরের বোনাস না পেয়ে তিন দিন ধরে আন্দোলন কর্মসূচি পালন করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। দাবি আদায়ের জন্য তাঁরা গত মঙ্গলবার রাত থেকে নগরের সড়ক, অলিগলি থেকে বর্জ্য অপসারণ বন্ধ রেখেছেন। এতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুই দিনে প্রায় ৪০০ টন বর্জ্যের স্তূপ সৃষ্
২ ঘণ্টা আগে
যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির ও হানিফ। আহত হয়েছেন আশিক (২৫) ও একই গ্রামের হোসেন আলীর ছেলে।
৪ ঘণ্টা আগে