কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জন করোনায় এবং করোনার উপসর্গ নিয়ে ৩ জনসহ মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।
আজ শনিবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সেবিকা ইনচার্জ দীপ্তি রানী এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসনের তথ্য মোতাবেক, গত ২৪ ঘণ্টায় আরও ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬০। তবে গত ছয় দিনে প্রথমবার শনাক্তের সংখ্যা দুই শর নিচে নামল। আগের দিনের তুলনায় শনাক্তের হার বেড়ে ২৯ দশমিক ৮৮ শতাংশ হয়েছে। এই সময়ে সুস্থ হয়েছেন ১০৪ জন করোনা রোগী। শনাক্তদের মধ্যে সদরে ৯৭ জন আর ভেড়ামারায় ৩৭ জন।
গত ৭ দিনে কুষ্টিয়ায় ১ হাজার ৭৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই ৭ দিনে এখানে ৯৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৩২৫ জনের মৃত্যু হলো।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেড়েই চলেছে। আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তাপস কুমার সরকার জানান, ২০০ শয্যায় করোনা ও এর উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৯২ জন রোগী। এর মধ্যে ১৯২ জন করোনা আক্রান্ত রোগী। প্রায় ৭০ শতাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে। হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
এদিকে, চলমান লকডাউন অনেকটাই ঢিলেঢালাভাবে চলছে। শহরে ও গ্রামে মানুষ স্বাভাবিকভাবেই চলাচল করছে। অধিকাংশই স্বাস্থ্যবিধি মানছে না।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে