
খুলনার ডুমুরিয়ার খর্নিয়া ও আটলিয়া ইউনিয়নে পাউবোর বিকল্প বেড়িবাঁধ ভেঙে হরি নদীর জোয়ারের পানিতে শতাধিক বসতবাড়ি প্লাবিত হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে এই অবস্থার সৃষ্টি হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, বিস্তৃত এলাকা প্লাবিত হয়েছে।
খর্নিয়া ও আটলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন ও শেখ হেলাল উদ্দিন বলেন, মঙ্গলবার দুপুর থেকে হরি নদীতে জোয়ার শুরু হয় এবং নদীতে পানি বেড়ে যায়। এ সময় খর্নিয়া ও আটলিয়া ইউনিয়নের ভদ্রদিয়া, রানাই ও বরাতিয়া এলাকায় পাউবোর বিকল্প বেড়িবাঁধ ভেঙে যায়।
জোয়ারের পানিতে শতাধিক বসতবাড়ি, অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও খর্নিয়া বাজার পানিতে নিমজ্জিত হয়। এ সময় পানির তোড়ে অবরুদ্ধ হয়ে পড়ে মুরগির বাজার, কাঁচাবাজার, মুদিদোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠা।
স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের দাবি নদীর পাড়ে উঁচু বেড়িবাঁধ নির্মাণের।
এ ব্যাপারে খুলনা পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাজকিয়া বলেন, জোয়ারের পানিতে বাঁধ ভেঙে নিচু অংশ তলিয়ে গেছে। নদীতে ভাটা হলেই পানি আবার নেমে যাবে। নদীর পাড় উঁচু করে দ্রুততম সময়ে বেড়িবাঁধ নির্মাণ করা হবে।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ নদীতে ফেলার ঘটনায় মূল অপরাধীদের বাঁচাতে পিকআপ চালক আজমতের বিরুদ্ধে চুরির মামলা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবহন শ্রমিকেরা। তাঁকে কারাগারে পাঠানোর প্রতিবাদে শুক্রবার টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তাঁরা।
৪ মিনিট আগে
বরিশালের মুলাদীতে মসজিদের মাইক চুরির সন্দেহে রমজান মিয়া (২৫) নামে এক রাজমিস্ত্রিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ আহত রমজানকে উদ্ধা
৭ মিনিট আগে
সিলেটের বিয়ানীবাজারের লাউতা ইউনিয়নের সুনাই নদীতে অবশেষে নৌকাবাইচ অনুষ্ঠিত হলো। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় জমে অসংখ্য মানুষের।
৭ মিনিট আগে
নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। জেলার কেন্দুয়া ও পূর্বধলা উপজেলায় মিছিলের প্রস্তুতি ও ঝটিকা মিছিলের অভিযোগে আজ শুক্রবার ভোরে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১২ মিনিট আগে