Ajker Patrika

ইবিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

ইবি প্রতিনিধি
ইবিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাইকিং করে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক থেকে শেখপাড়া ও শান্তিডাঙ্গা এলাকায় মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।

পবিত্র ইদ উল আজহার ছুটি উপলক্ষে ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ায় আগামী ১৫ জুলাই পর্যন্ত আবাসিক এলাকা ব্যতীত এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। 

এ ব্যাপারে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, যাতে বহিরাগতদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট ও মাদকাসক্তদের আড্ডাখানায় পরিণত না হয়। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা যাতে বজায় থাকে এ জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত