
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামে মুয়াজ্জিনের ফতোয়া দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন।
এ সময় অন্তত ৩০টি বাড়ি ভাঙচুর করা হয় এবং দুটি বাড়িতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর সাতগাছী গ্রামের মসজিদের মুয়াজ্জিন ইমাম হাকিম মোল্লা গান-বাজনা হারাম বলে ফতোয়া দেন। যা নিয়ে গ্রামে দুই গ্রুপের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এরপর তা ছড়িয়ে পড়ে জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী ও শৈলকুপা থানা বিএনপির সহসভাপতি খলিলুর রহমানের সমর্থকদের মধ্যে। গতকাল রাতে এই দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া হয়।
আজ শনিবার ফের সকাল থেকে দুপুর পর্যন্ত এই দুই গ্রুপের মধ্যে সাতগাছী গ্রামে পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় উভয় পক্ষের অন্তত ৩০ টি বাড়ি ভাঙচুর করা হয়। তখন দুটি বাড়িতে আগুন দেওয়া হয়। এই সংঘর্ষে ৭ জন আহত হয়।
রাত ৮টা পর্যন্ত গ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে ও মাঠে ধারালো অস্ত্র, ঢাল সড়কি, ব্যাগ ভর্তি ইট নিয়ে দুই পক্ষের লোকজনদের অবস্থান করতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী ও শৈলকুপা থানা বিএনপির সহসভাপতি খলিলুর রহমানের মোবাইল ফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৪৩ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
১ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে