
বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা এলাকায় জাপানপ্রবাসী খন্দকার রবিউল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে ডাকাতেরা প্রায় ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জাপানপ্রবাসীর বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা খন্দকার আবু জাফর জানান, ঘটনার সময় তিনি, তাঁর স্ত্রী, বড় ছেলে ও পুত্রবধূ বাড়িতে ছিলেন। ভোরে বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠতেই কয়েকজন ডাকাত তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাঁর হাত-পা ও মুখ বেঁধে পরিবারের অন্য সদস্যদেরও জিম্মি করা হয়।
ডাকাতেরা বসতঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়। এতে আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের। ডাকাতেরা ছাদে উঠে গেট ভেঙে ঘরে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।
বড় ছেলে ব্যবসায়ী খন্দকার মাইনুল ইসলাম জানান, ডাকাতেরা তাঁর কক্ষও তছনছ করেছে। বেরিয়ে যাওয়ার সময় ডাকাতররা তাঁদের হত্যার হুমকি দেয় এবং পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে আবারও এসে ডাকাতি ও হত্যার হুমকি দেয়।
খন্দকার আবু জাফরের স্ত্রী জাহানারা বেগম বলেন, ‘ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে কম্বল দিয়ে তাঁর মুখ ঢেকে রাখে। ডাকাত দলে ছয়জন পুরুষ ও একজন নারী ছিল। তারা বারবার বলছিল, শারীরিক ক্ষতি করবে না, তবে বেশি বাড়াবাড়ি করলে হত্যা করবে এবং পুলিশে জানালে আবারও আসবে।’
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।
এর আগে, ৯ ডিসেম্বর বাগেরহাট শহরের দশানী এলাকায় পুলিশ সুপারের বাংলোর বিপরীতে ডয়চে ভেলের প্রবাসী সাংবাদিক আরাফাতুল ইসলামের বাড়িতে দিনদুপুরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৫ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে