
সুন্দরবনের পর্যটনকেন্দ্র কলাগাছি ও দোবেকিতে যত্রতত্র প্লাস্টিকের বোতল ও খাবারের প্যাকেট ফেলার অভিযোগে পর্যটকবাহী ট্রলার চলাচল সাময়িক নিষিদ্ধ করেছে বন বিভাগ। আজ শনিবার বেলা ১১টার দিকে ট্রলার চলাচলের এ অনুমতি বাতিল করা হয়। তবে সন্ধ্যায় বন বিভাগের সঙ্গে এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে ট্রলার মালিক সমিতির।
এ বিষয়ে ট্রলারমালিক ফেরদৌস আহমেদ আজকের পত্রিকাকে বলেন, শনিবার ছুটির দিন হওয়ায় বেশ কিছু পর্যটক এসেছিলেন মুন্সিগঞ্জে। দুটি ট্রলার সুন্দরবনের উদ্দেশে যাত্রা শুরু করার পরপরই ট্রলার চলাচলের অনুমতি বাতিল করে দেন মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
ফেরদৌস বলেন, ‘পরে খোঁজখবর নিয়ে জানতে পারি, পর্যটক কর্তৃক প্লাস্টিকের বোতল ও খাবারের প্যাকেট বহনের অভিযোগে ট্রলারের অনুমতিপত্র দেওয়া বন্ধ রয়েছে।’
ফেরদৌস আরও বলেন, ‘সন্ধ্যার পরপরই ট্রলারমালিকসহ পর্যটন-সংশ্লিষ্টদের সঙ্গে সহকারী বন সংরক্ষকের সভা রয়েছে। আশা করছি, সেখানে বিষয়টি সমাধান হয়ে যাবে।’
বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল শুক্রবার আমি কলাগাছি পর্যটনকেন্দ্রে গিয়েছিলাম। সেখানে প্লাস্টিক সামগ্রীর ছড়াছড়ি দেখেছি। তাই ট্রলার চলাচলের অনুমতিপত্র সাময়িক স্থগিত রেখেছি। সন্ধ্যায় বৈঠক ডেকেছি।’
ইকবাল আরও বলেন, ‘বৈঠকে ট্রলারমালিকেরা যদি পরিবেশ বিপর্যয় রোধে দায়িত্ব নিতে পারেন, তবে তাঁদের অনুমতিপত্র আবারও চালু করা হবে। সুন্দরবন সুরক্ষায় বন ও পরিবেশ মন্ত্রণালয়েরও এ বিষয়ে নির্দেশনা রয়েছে।’

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে