
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের ‘কণ্ঠের মতো’ একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া অডিওটিতে শিক্ষক নিয়োগ বোর্ডের বিভিন্ন বিষয়ে কথোপকথন শোনা যায়। এ বিষয়ে গতকাল শুক্রবার রাতে ইবি থানায় সাধারণ ডায়েরি করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর জায়েদ বিপ্লব জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রেজিস্ট্রারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। জিডিতে বলা হয়েছে, গত ১৬ ফেব্রুয়ারি আনুমানিক রাত ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কণ্ঠ নকল করে কথোপকথনের একটি অডিও ফারহা জেবিন নামে ভুয়া আইডি থেকে ছাড়া হয়েছে।
জানা যায়, আগামী ২২ ফেব্রুয়ারি কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের নিয়োগ বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অলি নামে একজন চাকরি প্রার্থীর মধ্যে কথোপকথনের একটি অডিও ফেসবুকে আসে। কথোপকথনে শুধু উপাচার্যের মতো কণ্ঠ শোনা যায়। অডিওতে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও প্রশ্ন সম্পর্কে ধারণা দেওয়া নিয়ে আলাপ হয়। ওই প্রার্থীকে আগামী নিয়োগ বোর্ডে টাকা দিয়ে আবেদন করানোর জন্য তিনজন প্রার্থী জোগাড় করতে বলা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘এখানে একপাক্ষিক কথা শোনা যাচ্ছে। ধারণা করছি, কণ্ঠটা এডিট করা। আইডিটা খুঁজে বের করতে উপাচার্যের নির্দেশে থানায় জিডি করা হয়েছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে