চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু উল্টে নাজমুল হোসেন (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হোসেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাড়দি ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহত রিপন আলী (৩৬) একই এলাকার রেজাউল জোয়ার্দ্দারের ছেলে।
আহত রিপন আলী বলেন, ‘সকালে নাজমুলের আলমসাধুযোগে ভুট্টা নিয়ে বিক্রির জন্য ডিঙ্গেদহ বাজারে গিয়েছিলাম। ভুট্টা বিক্রি শেষে ফেরার পথে জাফরপুর মোড়ে পৌঁছালে নাজমুল তাঁর আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় আলমসাধুটি উল্টে গেলে ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়। পরে স্থানীয় ব্যক্তিরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হাসান বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিপন নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে নেওয়া হয়। তাঁর বাম হাতের হাড় ভেঙে যাওয়াসহ গুরুতর জখম হয়েছে। জরুরি বিভাগ থেকে তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। একই দুর্ঘটনায় নাজমুল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জরুরি বিভাগে আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি।’
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘চুয়াডাঙ্গা সদর থানাধীন জাফরপুরে আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আলমসাধুর একজন আরোহী গুরুতর জখম হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে